বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

হামজাকে নিয়ে নতুন খবর দিলো বাফুফে

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০৯:০৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ১১:৪৮:০০ অপরাহ্ন
হামজাকে নিয়ে নতুন খবর দিলো বাফুফে
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশেষে হামজা চৌধুরীকে নিয়ে আশার খবর দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের পর, লিস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে নতুন তথ্য জানিয়েছে বাফুফে। 
 
বেশ কিছুদিন ধরে হামজার সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে। তবে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য হামজাকে প্রথমে পাসপোর্ট পেতে হবে। বাফুফে এই প্রক্রিয়া তদারকি করছে। 
 
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারেন। তুষার বলেন, ‘আমাদের জাতীয় দল কমিটির চেয়ারম্যান (কাজী নাবিল) ইতোমধ্যেই ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। এরপর রাষ্ট্রদূত হামজার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। হামজার পরিবার দূতাবাসে গেলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা (বাফুফে) তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই। যাতে দ্রুত তিনি (হামজা) অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করেছি। আমরা সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে লক্ষ্য করে কাজ করছি। আশা করছি, সেই সময়ে হামজা বাংলাদেশের হয়ে খেলবেন।’ বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) অবশেষে হামজা চৌধুরীকে নিয়ে আশার খবর দিয়েছে। দীর্ঘদিন ধরে চলা গুঞ্জনের পর, লিস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজার বাংলাদেশের হয়ে খেলার সম্ভাবনা নিয়ে নতুন তথ্য জানিয়েছে বাফুফে। 
 
বেশ কিছুদিন ধরে হামজার সঙ্গে যোগাযোগ রাখছে বাফুফে। তবে বাংলাদেশের জাতীয় দলে খেলার জন্য হামজাকে প্রথমে পাসপোর্ট পেতে হবে। বাফুফে এই প্রক্রিয়া তদারকি করছে। 
 
বাফুফের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার জানিয়েছেন, আগামী সেপ্টেম্বরের ফিফা উইন্ডোতে হামজা বাংলাদেশের হয়ে মাঠে নামতে পারেন। তুষার বলেন, ‘আমাদের জাতীয় দল কমিটির চেয়ারম্যান (কাজী নাবিল) ইতোমধ্যেই ইংল্যান্ডে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলেছেন। এরপর রাষ্ট্রদূত হামজার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছেন। হামজার পরিবার দূতাবাসে গেলে তাদের সব ধরনের সহযোগিতা করা হবে।’
 
তিনি আরও বলেন, ‘আমরা (বাফুফে) তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। কাগজপত্র নিয়ে কোনো সমস্যা নেই। যাতে দ্রুত তিনি (হামজা) অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন, আমরা সেই ব্যবস্থা করেছি। আমরা সেপ্টেম্বরের ফিফা উইন্ডোকে লক্ষ্য করে কাজ করছি। আশা করছি, সেই সময়ে হামজা বাংলাদেশের হয়ে খেলবেন।’ 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু