শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

হামলা প্রতিরোধে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৪ ০৯:০০:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৪ ১১:৪৭:১৬ অপরাহ্ন
হামলা প্রতিরোধে আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরান
দীর্ঘদিনের কূটনৈতিক বিচ্ছিন্নতা সত্ত্বেও যুক্তরাষ্ট্র ও ইরান পরোক্ষ আলোচনায় মিলিত হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছে। মার্কিন সংবাদমাধ্যম এক্সিওস জানায়, আঞ্চলিক হামলা প্রতিরোধে মার্কিন ও ইরানি কর্মকর্তারা এই আলোচনা করেছেন।
 
ওয়াশিংটনের সঙ্গে তেহরানের উত্তেজনা ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে চলছে। এছাড়াও উভয় দেশের নিজ নিজ মিত্র ইসরায়েল ও হামাসের চলমান যুদ্ধে তীব্র মতবিরোধ রয়েছে।
 
জাতিসংঘে ইরানের প্রতিনিধি ওমানে দুই দেশের মধ্যে পরোক্ষ আলোচনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আলোচনা কবে ও কোথায় হয়েছে তা উল্লেখ না করে জানান, এই আলোচনা এবারই প্রথম নয় এবং এটি শেষও নয়। ইসরায়েলে নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের এমন আলোচনা হলো।
 
এর আগে, গত ১ এপ্রিল দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলের হামলায় রেভল্যুশনারি গার্ডের সাত সেনা নিহত হয়। গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর মধ্যপ্রাচ্যে আঞ্চলিক উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান

বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান