শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৫০

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ১০:৪১:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ১০:৫৮:৪৮ অপরাহ্ন
আফগানিস্তানে ভয়াবহ বন্যায় নিহত ৫০
আফগানিস্তানের মধ্যাঞ্চলীয় ঘোর প্রদেশে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভয়াবহ বন্যায় অন্তত ৫০ জন প্রাণ হারিয়েছেন, হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে আফগান কর্তৃপক্ষ।

আফগান পুলিশের মুখপাত্র আব্দুল রহমান বদ্রি বলেন, ঘোর প্রদেশে বন্যার কারণে এখন পর্যন্ত ৫০ জনের মৃত্যু হয়েছে, তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

বদ্রি আরও বলেন, এই বন্যায় হাজার হাজার গবাদিপশু মারা গেছে এবং শত শত হেক্টর কৃষিজমি, গাছপালা, সেতু ও কালভার্ট ধ্বংস হয়ে গেছে।

ঘোর প্রদেশের গভর্নরের মুখপাত্র আব্দুল ওয়াহিদ হামাস বলেন, প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, কয়েক ডজন মানুষ নিখোঁজ রয়েছেন।

ঘোরের তথ্য বিভাগের প্রধান মৌলভি আব্দুল হাই জাইম বলেন, গতকাল বৃষ্টিপাত শুরু হওয়ার পর থেকে এই অঞ্চলের প্রধান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

তিনি আরও বলেন, প্রদেশের রাজধানী ফিরোজ কোহতে দুই হাজার বাড়ি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এবং চার হাজার বাড়ি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ছাড়া দুই হাজারের বেশি দোকান পানিতে ডুবে গেছে।

গত কয়েক সপ্তাহ ধরে আফগানিস্তানে মুষলধারে বৃষ্টি হচ্ছে, যার ফলে দেশটির বিস্তীর্ণ অঞ্চলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। এ ভয়াবহ বন্যায় শত শত মানুষের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ আহত হয়েছেন। বহু বাড়িঘর ধ্বংস হয়ে গেছে।

গত সপ্তাহে তালেবান সরকারের শরণার্থী বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, উত্তর আফগানিস্তানে বন্যায় ৩১৫ জন মারা গেছেন এবং এক হাজার ছয় শতাধিক মানুষ আহত হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি