শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশের নারীরা

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৪ ১০:৩৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৪ ১০:৫৭:৩৬ অপরাহ্ন
এশিয়ায় ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে পিছিয়ে বাংলাদেশের নারীরা
এশিয়ার দেশগুলোর মধ্যে নারীদের মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারে সবচেয়ে পিছিয়ে রয়েছে বাংলাদেশ। গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কমিউনিকেশনস অ্যাসোসিয়েশন (জিএসএমএ) এই মাসে প্রকাশিত 'দ্য মোবাইল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৪' প্রতিবেদনে এ তথ্য তুলে ধরেছে। প্রতিবেদন অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে মুঠোফোনে ইন্টারনেট সেবা গ্রহণে নারী-পুরুষের ব্যবধান বাংলাদেশে সবচেয়ে বেশি, যা ৪০ শতাংশ। ভারতে এই ব্যবধান ৩০ শতাংশ, পাকিস্তানে ৩৮ শতাংশ এবং ইন্দোনেশিয়ায় ৮ শতাংশ।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে মুঠোফোনের মালিকানায় নারীরা পিছিয়ে আছেন। বিশেষ করে দরিদ্র, অশিক্ষিত, গ্রামীণ অঞ্চলে বসবাসকারী বা বিশেষভাবে সক্ষম নারীরা আরও বেশি পিছিয়ে। জিএসএমএ বলছে, বাংলাদেশের ৫০ শতাংশ নারী ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে জানেন, তবে তারা তা ব্যবহার করেন না। ইন্টারনেট ব্যবহার না করার প্রধান কারণ হিসেবে সাক্ষরতা ও ডিজিটাল দক্ষতার অভাব উল্লেখ করা হয়েছে, যা পুরুষদের ক্ষেত্রেও প্রযোজ্য। এছাড়া আর্থিক সামর্থ্যের অভাবও একটি বড় কারণ।

প্রতিবেদনে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া সহ ১২টি নিম্ন ও মধ্যম আয়ের দেশের তথ্য দেওয়া হয়েছে। জিএসএমএ গত বছর এই দেশগুলোতে জরিপ চালায়। জরিপে ভারত বাদে অন্যান্য ১১টি দেশে ১৫ বছর ও তার বেশি বয়সের এক হাজার নারী ও পুরুষের তথ্য সংগ্রহ করা হয়। ভারতে দুই হাজার জনের ওপর জরিপ চালানো হয়।

বাংলাদেশে ৮৫ শতাংশ পুরুষ ও ৬৮ শতাংশ নারী মুঠোফোনের মালিক। অর্থাৎ মালিকানায় নারী-পুরুষের ব্যবধান প্রায় ২০ শতাংশ। যদিও আগের বছর (২০২২) এ ব্যবধান ২১ শতাংশ ছিল। দেশে যত পুরুষ স্মার্টফোন ব্যবহার করেন, নারীদের মধ্যে সেই সংখ্যা তার অর্ধেক।

জিএসএমএ বলছে, দেশের ৪০ শতাংশ পুরুষ ও ২৪ শতাংশ নারী মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার করছেন। এ হার ভারতে ৫৩ শতাংশ ও ৩৭ শতাংশ, ইন্দোনেশিয়ায় ৬৯ শতাংশ ও ৬৩ শতাংশ, পাকিস্তানে ৫৩ শতাংশ ও ৩৩ শতাংশ।

মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারের বিষয়ে জানেন দেশের ৩৭ শতাংশ পুরুষ, নারীর মধ্যে এ হার ২১ শতাংশ। তারা মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারে স্বাচ্ছন্দ্যবোধ করেন। অন্যদিকে, পুরুষের তুলনায় দেশের নারীরা ইন্টারনেট ব্যবহারে বেশি আগ্রহী। জিএসএমএ বলছে, দেশে মুঠোফোনে ইন্টারনেট ব্যবহারকারী নারীদের ৫৩ শতাংশ ও পুরুষদের ৪৬ শতাংশ আরও বেশি ইন্টারনেট ব্যবহার করতে চান।

তবে বৈশ্বিকভাবে ইন্টারনেট ব্যবহারে নারীদের অবস্থার উন্নতি হয়েছে। এ–সংক্রান্ত নারী–পুরুষের ব্যবধান গত বছর ১৯ শতাংশ থেকে ১৫ শতাংশে নেমেছে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি