শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে ৫ জনের মৃত্যু

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০৪:১১:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৬:২০:৫০ অপরাহ্ন
কুমিল্লার চৌদ্দগ্রামে বাস খাদে পড়ে ৫ জনের  মৃত্যু
কুমিল্লার চৌদ্দগ্রামে একটি বাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন এবং পনেরো জন আহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনা শুক্রবার ভোরে উপজেলার বসন্তপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটে।

চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ওসি মো. লোকমান হোসেন জানিয়েছেন, "রিল্যাক্স পরিবহন নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিল। বসন্তপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশে একটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন।"

মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম জানিয়েছেন, নিহতদের সবাই পুরুষ এবং সকাল সাড়ে ৯টা পর্যন্ত দুজনের পরিচয় নিশ্চিত করা গেছে। তারা হলেন, কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন (৩০) এবং চট্টগ্রামের বাশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আবছারের ছেলে বদরুল হাসান রিয়াদ (২৬)।

তিনি আরও বলেন, "আহত ১৫ জনকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে উদ্ধার কাজ চালাচ্ছে।"

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিসের সাব অফিসার বিপ্লব কুমার নাথ জানিয়েছেন, "পুলিশ ও স্থানীয়দের সহায়তায় গাড়ির ভেতর থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছি। আমাদের উদ্ধার অভিযান শেষ হয়েছে।"

চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ চন্দ্র সাহা জানিয়েছেন, "রিল্যাক্স পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে এই পাঁচজন নিহত হয়েছেন। বিষয়টি হাইওয়ে পুলিশ দেখছে।"

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি