শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার

শরীয়তপুরে ধানক্ষেতে পাওয়া রাসেল ভাইপার পিটিয়ে হত্যা

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০২:৫৫:০২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৩:৫৭:০৭ অপরাহ্ন
শরীয়তপুরে ধানক্ষেতে পাওয়া রাসেল ভাইপার পিটিয়ে হত্যা
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় পাঁচ ফুট দৈর্ঘ্যের রাসেল ভাইপার পিটিয়ে মারার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে সখিপুর থানার কাঁচিকাটা ইউনিয়নের চরজিংকিং এলাকায় এ ঘটনা ঘটে।

চরজিংকিং এলাকার কৃষক বিল্লাল হোসেন জানান, তারা কয়েকজন ধান কাটতে গেলে সাপটিকে কুণ্ডলী পাকিয়ে থাকতে দেখে চিৎকার করেন। পরে অন্য কৃষকেরা এগিয়ে এসে সাপটিকে মেরে ফেলেন।

২০২০ সালে কাঁচিকাটায় প্রথম চন্দ্রবোড়া সাপের দেখা মেলে, যা পরে উপজেলাব্যাপী ছড়িয়ে পড়ে। বর্তমানে এর উপদ্রব কমলেও মাঝে মাঝে এমন ঘটনা ঘটে। পদ্মার চরাঞ্চলে রাসেল ভাইপারের কারণে মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ২০২৪ সালের জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত ৮৪ জন সাপে কাটা রোগী চিকিৎসা নিতে আসেন, যার মধ্যে ৭ জনকে অ্যান্টিভেনম দেওয়া হয় এবং ২ জনের মৃত্যু হয়। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কুমার পোদ্দার জানান, সাপের উপদ্রব আগের তুলনায় বেড়েছে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিষেধক মজুত রয়েছে।

বন্যপ্রাণী গবেষক ও বন বিভাগের কর্মকর্তা জোহরা মিলা জানান, রাসেল ভাইপার সাপটি 'চন্দ্রবোড়া' বা 'উলুবোড়া' নামেও পরিচিত এবং আইইউসিএনের ২০১৫ সালের লাল তালিকা অনুযায়ী এটি বাংলাদেশে সংকটাপন্ন প্রাণী।

ধানক্ষেতে ইঁদুর ও টিকটিকির প্রাচুর্যের কারণে রাসেল ভাইপার সেখানে আসে। পদ্মার চরাঞ্চল, নদী অববাহিকা ও বরেন্দ্র এলাকায় এই সাপটি বেশি দেখা যায়। জুন-জুলাই মাসে এর প্রজননকাল এবং এটি ডিম না দিয়ে সরাসরি ৬-৬৩টি বাচ্চা প্রসব করে। বিষের কারণে মাংস পঁচে আক্রান্ত ব্যক্তির মৃত্যু হতে পারে। সচেতনতাই সাপটির কবল থেকে বাঁচার কার্যকর পথ বলে জানান জোহরা মিলা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক