শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক বিএনপি সরকার জনগণের সঙ্গে ভাঁওতাবাজি করেছে: ডা. শফিকুর রহমান দেবিদ্বারে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বল্লভপুর শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণ স্বর্ণ সরিয়ে নিচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী? মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ১৭৫ বিদেশি কর্মী আটক বিয়ে করলেন চাকসু ভিপি ইব্রাহিম উত্তরবঙ্গের প্রথম গ্যাসক্ষেত্র পাবনায়, মোবারকপুরে কূপ খনন শিগগিরই ইরানের পিকঅ্যাক্স পর্বতে হামলা চালাবে যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প ৬ দফা দাবিতে শাপলা চত্বরে সমাবেশের মধ্য দিয়ে ১১ দলের লংমার্চ শুরু মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৪ ০২:৩৯:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৪ ০৩:৫৭:২৮ অপরাহ্ন
যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল
টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দীর্ঘ ভ্রমণ শেষে বাংলাদেশ ক্রিকেট দল যুক্তরাষ্ট্রে পৌঁছেছে।

ক্রিকেট বোর্ডের (বিসিবি) মিডিয়া বিভাগ শুক্রবার (১৭ মে) ভোরে একটি খুদে বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবারের মতোই এবারও আইসিসির বৈশ্বিক আসরে বড় স্বপ্ন নিয়ে অংশ নিচ্ছে লাল-সবুজের প্রতিনিধিরা। তবে অতীতে বেশিরভাগ সময় হতাশা নিয়ে ফিরতে হয়েছে তাদের। এবারও একই লক্ষ্য নিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যুক্তরাষ্ট্রে গিয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দল।

গত আসরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডে খেলার পর এবারও সেই লক্ষ্য নিয়ে বুধবার (১৫ মে) রাতে ঢাকা ছেড়েছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে যাত্রা বিরতি করে, পাঁচ ঘণ্টা অপেক্ষার পর যুক্তরাষ্ট্রের হিউস্টনে পৌঁছেছে শান্ত-তাসকিনরা।

বিসিবির ঘনিষ্ঠ সূত্র জানায়, ঢাকা থেকে ক্রিকেটারদের বহনকারী বিমান দুবাইয়ে যাত্রা বিরতি করে। ১৫ মে মিরপুরের হোম অব ক্রিকেটে বিশ্বকাপের জন্য শেষবারের মতো অনুশীলন করে দলটি। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে অফিসিয়াল ফটোশ্যুটে অংশ নেয় তারা।

বিশ্বকাপ শুরু আগে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে। ম্যাচগুলো হিউস্টনে অনুষ্ঠিত হবে ২১, ২৩ ও ২৫ মে।

১ জুন নিউইয়র্কে ভারতের বিপক্ষে অফিশিয়াল প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ বাংলাদেশ খেলবে ডালাস ও নিউইয়র্কে। ৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হবে, এরপর ১০ জুন প্রতিপক্ষ হবে দক্ষিণ আফ্রিকা।

এরপর গ্রুপপর্বের বাকি দুই ম্যাচের জন্য ওয়েস্ট ইন্ডিজে যাবে বাংলাদেশ দল। সেন্ট ভিনসেন্টে ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালের বিপক্ষে ম্যাচ খেলবে তারা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক

গ্যাস ও বিদ্যুতের জন্য লংমার্চ করে কোনো লাভ নেই: ডিএসসিসির প্রশাসক