মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক

সুন্দর সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই

  • আপলোড সময় : ০৫-০৫-২০২৪ ০১:১৮:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৫-০৫-২০২৪ ০১:২০:৪৫ পূর্বাহ্ন
সুন্দর সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই
- মোঃ নূর হোসেন -
 

মাদক ও দুর্নীতিমুক্ত সুন্দর সু-শৃঙ্খল দেশ ও সমাজ গঠনে ধর্মীয় শিক্ষার ভুমিকা অনস্বীকার্য।পরিবারের কেউ যাতে মাদকের সাথে  জড়াতে না পারে সে ব্যাপারে পরিবার তার সন্তানদের ছোট থেকেই ধর্মীয় অনুশাসনের মধ্য দিয়ে গড়ে তোলা অত্যন্ত জরুরী।ধর্মীয় শিক্ষার পাশাপাশি পরিবারের বন্ধন শক্তিশালী করার জন্য কাজের ফাঁকে সন্তানদের সময় দেয়া এবং তাদের নিয়মিত খোঁজ-খবর নেয়ার মাধ্যমেই একটি সুষ্ঠ সুন্দর পারিবারিক ভিত্তি তৈরী করা সম্ভব হয়।সন্তানদের ভাল বন্ধুদের সাথে মিশতে দেওয়া,নবী রাসুলদের জীবনী বইপড়া,খেলাধুলা সাংস্কৃতিক কর্মকান্ড ও সুস্থ বিনোদন ব্যবস্থার অভ্যাস গড়ে তোলার জন্য মা-বাবার ভুমিকাও গুরুত্বপূর্ণ।সন্তানের সামনে মা বাবার অশালীন ও অপ্রীতিকর ব্যবহার,দ্বন্ধ না করে ধর্মীয় রীতিনীতি উভয়ের সুন্দর আচরণ এবং সংযত ব্যবহার সন্তানদের সুন্দর সমাজ গঠনের শিক্ষা দেয়। আর এ শিক্ষা ও গ্রহনের সূতিকাগার হচ্ছে একমাত্র ধর্মীয় শিক্ষা ও নীতি নৈতিকতা। প্রতিটি সন্তানদের যদি নিজ নিজ ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় অনুশাসনে তৈরি করা যায় তাহলেই পারিবারিক ও সামাজিক মূল্যবোধ তৈরী করা এবং সমাজের অপরাধ প্রবনতা অনেকাংশেই হ্রাস করা যাবে।শুধু শিক্ষা অর্জনের মাধ্যমে প্রকৃত মানুষ তৈরি হয় না তার জন্য নৈতিক ও সু-শিক্ষার প্রয়োজন হয়।আর এ শিক্ষাটি হচ্ছে একমাত্র ধর্মীয় শিক্ষা।ধর্মীয় শিক্ষার মাধ্যমে দেশপ্রেম, মা মাটি ও মানুষের প্রতি মমত্ববোধ তৈরি হয়।দূর্জন ব্যক্তি শিক্ষিত হয়ে আত্বকেন্দ্রীক হয় তার কোন সমাজের প্রতি দায় থাকে না।এদের সহায়তায় সমাজের রন্ধ্রে রন্ধ্রে মাদক ও দূর্নীতির দুর্গ গড়ে উঠে।তাই প্রতিটি পরিবার যেন তার সন্তানদের প্রতি গভীর পর্যবেক্ষণ রেখে তাদের স্ব স্ব ধর্মীয় শিক্ষায় শিক্ষিত করে পরিবার দেশ সমাজকে মাদক ও দুর্নীতিমুক্ত করে একটি সুন্দর সমৃদ্ধশালী রাষ্ট্র গড়ে তোলে এটা হোক আমাদের সময়ের দাবী।


নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি

১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি