শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান

পানিতে ডুবে ভাই-বোনের প্রাণ গেল

  • আপলোড সময় : ০৪-০৫-২০২৪ ১২:৩১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৫-২০২৪ ১০:০০:৫৬ পূর্বাহ্ন
পানিতে ডুবে ভাই-বোনের প্রাণ গেল
পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের কেওয়ার ঢালীবাড়ী এলাকায়। 
 
শুক্রবার (৩ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
 
নিহতরা হলো ওই এলাকার দিনমজুর নূরে আলমের ছেলে আল-আমিন (৬) ও মেয়ে মরিয়ম আক্তার (৭)। তারা স্থানীয় আল জামিয়াতুল তারা মতিয়া খলিলিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিল।
 
পুলিশ ও নিহতদের স্বজনরা জানান, প্রতিদিনের মতো শুক্রবার বিকেলে তারা বাড়ির পাশে খেলতে বের হয়। সন্ধ্যায় বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। পরে কোথাও খুঁজে না পেয়ে পুকুরে সন্ধানে নামেন স্থানীয়রা। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বাড়ির পাশের ঢালীবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুকুর থেকে ভাই-বোনের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
 
এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার

আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার