বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

ট্রেনে কাটা পড়ে চাচা-ভাতিজি নিহত

  • আপলোড সময় : ২৪-০৪-২০২৪ ১০:১৪:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৪-২০২৪ ১১:৫১:০১ অপরাহ্ন
ট্রেনে কাটা পড়ে চাচা-ভাতিজি নিহত
ময়মনসিংহ শহরে ট্রেনে কাটা পড়ে চাচা-ভাতিজি নিহত হয়েছেন। তারা অটোরিকশার যাত্রী ছিলেন। অটোরিকশা রেললাইনে উঠে যাওয়া অটোরিকশাকে ধাক্কা দিলে তারা এ ঘটনা ঘটে।
 
মঙ্গলবার( ২৩ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের পঁচাপুকুর পাড় রেলক্রসিংয়ে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ময়মনসিংহ সদরের উজান বাড়েরা গ্রামের আবদুর রহমান (৬৫) ও তার ভাতিজি শেফালি আক্তার (৩৫)।
 
এদিকে দুর্ঘটনায় ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় জামালপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। বিকল ইঞ্জিন ময়মনসিংহ রেলস্টেশনে রেখে বিকল্প ইঞ্জিন দিয়ে রাত ১২টায় জামালপুরের উদ্দেশ্যে ছেড়ে গেছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস এবং ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
 
আবদুর রহমানের ভাই হাবিবুর রহমান জানান, ভাগ্নের বিয়ের কেনাকাটা করতে ভাতিজি শেফালিকে নিয়ে শহরে আসে আবদুর রহমান। জিনিস নিয়ে গেলে রাতেই বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তাদের আর বাড়ি ফেরা হয়নি।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনটি রেলক্রসিংয়ের কাছাকাছি চলে এলেও সেখানে ব্যারিয়ার ফালানো ছিল না। দুর্ঘটনার পর তড়িঘড়ি করে গেট ফালানো হয়।
 
ময়মনসিংহ রেলওয়ে থানার পরিদর্শক জাহাঙ্গীর আলম জানান, ঘটনাস্থলেই একজন নারী ও পুরুষ মারা গেছেন। লাশ উদ্ধার করে রেলওয়ে থানায় নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু