শুক্রবার, ০৫ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার সংবাদপত্রের স্বাধীনতা রক্ষায় সম্পাদকদের নতুন সংগঠন ‘এনইসি’র যাত্রা শুরু আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: এমপি মুফতি আমির হামজা

মালয়েশিয়ায় ১ নারীসহ ৪৫ বাংলাদেশি আটক

  • আপলোড সময় : ২৩-০৪-২০২৪ ০৯:০৭:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৪-২০২৪ ০৮:৩৯:২৭ অপরাহ্ন
মালয়েশিয়ায় ১ নারীসহ ৪৫ বাংলাদেশি আটক
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ ৪৫ বাংলাদেশিসহ ৪৯ জন অবৈধ অভিবাসীকে আটক করেছেl এ অভিজান কেডা রাজ্যের পার্লিসের একটি কন্সট্রাকশন সাইডে অভিযান চালিয়ে তাদের আটক করে। 
 
শুক্রবার (১৯ এপ্রিল) গভীর রাতে রাজ্যের বুকিত চাবাং, মুকিম টিটি টিংগি, পাদাং বেসার এবং পার্লিসের একটি স্পোর্টস স্কুলের নির্মাণ সাইটে অভিযান চালিয়ে ৪৯ জনকে আটক করে পার্লিস ইমিগ্রেশন বিভাগ।
 
আটকদের মধ্যে ৪৪ জন বাংলাদেশি পুরুষ ও ১ জন নারী রয়েছেন। বাকি ৩ জনের মধ্যে ২ জন ইন্দোনেশিয়ার ও একজন জন ভারতীয় নাগরিক। আটকদের বয়স ১৯ থেকে ৫৪ বছরের মধ্যে।
 
শুক্রবার রাজ্যের ইমিগ্রেশন বিভাগের পরিচালক খায়রুল আমিন বিন তালিব এক বিবৃতিতে জানান, ইমিগ্রেশন অ্যাকশন ইউনিট, পার্লিস জিআইএম এনফোর্সমেন্ট ডিভিশনের পর্যবেক্ষণ এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অপ সাপু নামের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১০১ জন বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। তাদের মধ্যে থেকে যাদের বৈধ কাগজপত্র নেই এবং যারা মালয়েশিয়ায় অতিরিক্ত মেয়াদে অবস্থান করে আসছিলেন এমন ৪৯ জনকে আটক করা হয়।
 
তিনি আরও বলেন, আটকের পর তাদের তদন্ত ও পরবর্তী পদক্ষেপের জন্য কুয়ালা পার্লিস ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে রাখা হয়েছে।
 
পার্লিস রাজ্যের ইমিগ্রেশন বিভাগ জানায়, তারা মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসকারী, পাসপোর্টের অপব্যবহার এবং অনৈতিক কাজে জড়িত বিদেশিদের সাথে আপস করবে না। অবৈধ বিদেশিদের নিয়োগকারী বা রক্ষাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে বলেও জানায় অভিবাসন বিভাগ। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা