মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্যের নতুন কমিটি অভিষেক

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ১১:২০:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ১১:২৩:৩৪ অপরাহ্ন
ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্যের নতুন কমিটি অভিষেক
ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের ২০২৪-২৬ সালের নতুন কার্যকরী কমিটির অভিষেক এবং ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ১৬ এপ্রিল পুর্ব লন্ডনের স্থানীয় একটি হলে অনুষ্ঠিত অনুষ্ঠানে যুক্তরাজের বিভিন্ন শহর থেকে কমিটির নেতৃবৃন্দ এবং হাসপাতালের দাতা সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল ইউকের নতুন কার্যকরী কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি’র সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদায়ী সম্পাদক ও হার্ট ফাউন্ডেশন সিলেট হাসপাতালের কেন্দ্রীয় কমিটির এক্সিকিউটিভ মেম্বার মিসবাহ জামাল ও কমিটির নতুন সেক্রেটারি শিক্ষাবীদ মনসুর আহমেদ খান।

কমিটির চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে নতুন কার্যকরী কমিটি ও উপদেষ্টা কমিটির নাম পড়ে শোনান এবং যারা উপস্থিত ছিলেন তাদেরকে স্টেজ এনে পরিচয় করিয়ে দেন।

নতুন কমিটির নেতৃবৃন্দরা হলেন- সিনিয়র ভাইস চেয়ারম্যান মহিব উদ্দিন চৌধুরী, বজলুর রশিদ এমবিই। ভাইস চেয়ারম্যান যথাক্রমে ডঃ আলাউদ্দিন আহমেদ, আলহাজ্ব মানিক মিয়া, মিছবাহ জামাল, মোহামেদ ইছবাহ উদ্দিন, মনজির আলী, মহিবুর রহমান মুহিব, শামসুল ইসলাম সেলিম, মোহাম্মদ আব্দাল মিয়া, আশিক চৌধুরী।

জেনারেল সেক্রেটারি মনসুর আহমেদ খান, জয়েন্ট সেক্রেটারি আব্দুল মুনিম জাহিদী কেরল, ট্রেজারার গোলাম রব্বানী আহাদ রুহি, জয়েন্ট ট্রেজারার সাইদুল ইসলাম খালেদ, অর্গানাইজিং সেক্রেটারি ফরহাদ হোসেন টিপু এসিস্টেন্ট সেক্রেটার ইসলাম উদ্দিন, প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরী, পাবলিক রিলেশন সেক্রেটারি ডঃ জাকির খান, সহকারী পাবলিক রিলেশন সেক্রেটারি কাউন্সিল আবু মিয়া সেলিম, রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ, মেম্বারশিপ সেক্রেটারি ডঃ সৈয়দ মাসুক আহমদ, ওমেন্স এফেয়ার সেক্রেটারি পলি রহমান।

কার্যকরী নির্বাহী কমিটির সদস্যরা হলেন- এনায়েতুর রহমান খান, এনামুল মুনিম শামীম লোদী, মারুফ আহমেদ চৌধুরী, মোহাম্মদ অহিদ উদ্দিন মোহাম্মদ আবুল লেইছ, ইব্রাহিম আলি খন্দকার, ফারুক মিয়া, মোহাম্মদ আবুল মিয়া, তৈমুছ আলী, কবির আহমেদ খলকু, মোস্তফা আহমেদ লাকি, এম আলাউদ্দিন, সুফি সুহেল আহমেদ, সৈয়দ রেজাউর রহমান খালেদ, হেলাল উদ্দিন, মতিউর রহমান খোকন।

উপদেষ্টা কমিটির সদস্যরা হলেন – প্রধান উপদেষ্টা এম শামসুদ্দিন। উপদেষ্টা যথাক্রমে ইকবাল আহমেদ ওবিই, ওয়ালী তছর উদ্দিন এমবিই, শেখ জাবেদ রহমান চৌধুরী, একাউন্টেনট নাসির আলী শাহ , এম এ মুনিম ওবিই আকিক ফজলুর রহমান, এম এ মতিন, ড. মোশাররফ হোসেন।

অনুষ্ঠানে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমেদ।

সংগঠনের সদস্য বিশিষ্ট কন্ঠশিল্পী রুপি আমিন ও দিলরুবা চৌধুরীর সুললিত কন্ঠে বাঙালি মুসলিমদের অন্যতম ধর্মীয় ও আনন্দের উৎসব ঈদুল ফিতর নিয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত একটি কালজয়ী গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ উপস্থিত সবাইকে আনন্দ দেয়।

হাসপাতালের পার্মানেন্ট ডোনার মেম্বারদের মাঝে আরো যারা উপস্থিত ছিলেন তারাা হলেন একাউন্টেন্ট রফিকুল হায়দার, মোহাম্মদ তালিব আলি, আশরাফ চৌধুরী জাহান মিয়া, আব্দুল মুকিত চৌধুরী, ওয়ারিছ আলী (আলিল) ফটো জার্নালিষ্ট এখলাছুর রহমান পাক্কু, আব্দুস সামাদ চৌধুরী সোহেল, জাহেদুর রহমান, গোলাম রসুল মুহি আহাদ, সামিয়া চৌধুরী, শামসুল জাকি স্বপন।

পরিশেষে উপস্থিত সবাইকে সংগঠনের পক্ষ থেকে আপ্যায়িত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু