শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন মুসলিম পরিচয়ে ২ নারী সাংবাদিককে থানায় আটকে পিটুনির অভিযোগ জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

মালয়েশিয়ায় উদ্বোধন হলো ই-পাসপোর্ট সেবা

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ১০:৪৩:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ১১:০৮:৫০ অপরাহ্ন
মালয়েশিয়ায় উদ্বোধন হলো ই-পাসপোর্ট সেবা
স্মার্ট বাংলাদেশ নির্মানে ই-পাসপোর্ট , ই-গেইট, ও মান সম্মত ইমিগ্রেশন পরিসেবার কোন বিকল্প নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো: আব্দুল্লাহ আল-মাসুদ চৌধুরী।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) মালয়েশিয়ায় ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তার কাছ থেকে ১ জন নবজাতক ও ২ জন তরুণ বাংলাদেশির আবেদন স্লিপ নেওয়ার মাধ্যমে এই সেবার কার্যক্রম শুরু করা হয়।

পাসপোর্ট ও ভিসা উইংএর কাউন্সেলর মিয়া মোহাম্মদ কিয়াম উদ্দিনের উপস্থাপনায় ও মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো: শামীম আসান সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী আরো বলেন, ই-পাসপোর্টের কার্যক্রম উদ্বোধনের মাধ্যমে মালয়েশিয়াতে বাংলাদেশ হাইকমিশনের পাসপোর্ট সেবার মান বিশ্বের উন্নত দেশগুলোর ন্যায় স্মার্ট ও দ্রুততর হবে। এক্ষেত্রে পাসপোর্ট সেবায় গুনগত পরিবর্তন আসবে। এ পাসপোর্টের মাধ্যমে উন্নত দেশের নাগরিকদের মতো বাংলাদেশিরাও শিগগিরই নিজে স্ক্যান করে অভিবাসন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। এতে বাংলাদেশের পাসপোর্টের মর্যাদা আরো বৃদ্ধি পাবে এবং বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হওয়ার পথে আরো একধাপ এগিয়ে যাবে। ‘

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মালয়েশিয়ায় বাংলাদেশের হাইকমিশনার মো. শামীম আহসান বলেন, মালেয়শিয়ায় ই-পাসপোর্ট চালু হওয়ায় ডিজিটাল বাংলাদেশ আরো বেশি সার্থক হয়েছে। প্রবাসীদের সেবার ব্যাপারে সব সময় আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা থাকবে। সংখ্যার বিচারে যা সৌদি আরবের পর বিশ্বে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম কমিউনিটি। মালয়েশিয়ায় বসবাসরত ই-পাসপোর্ট প্রত্যাশীরা হাইকমিশনে ই-পাসপোর্ট কার্যক্রম শুরুর বিষয়ে ক্রমান্বয়ে দাবি জানিয়ে এসেছেন। যা বাস্তবে এখানে একটি বড় দাবিতে পরিণত হয়েছিল।’

উদ্বোধনী এ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,হাইকমিশনের ডিফেন্স উইং কমোডর মো. হাসান তারিক মন্ডল, কাউন্সিলর শ্রম মো: শরিফুল ইসলাম, কাউন্সিলর রাজনৈতিক প্রণব কুমার ভট্টাচার্য, দূতালয় প্রধান ফারহানা আহমদ চৌধুরী, বিএমসিসি আইয়ের পরিচালক মাহবুব আলম শাহ, কাউন্সিলর কন্স্যুলার মুর্শেদ আলম, প্রথম সচিব বাণিজ্যিক প্রণব কুমার, প্রথম সচিব শ্রম সুমন চন্দ্র দাস, কমিউনিটি নেতা, দাতুশ্রী কামরুজ্জামান কামাল, মকবুল হোসেন মুকুল, সিআইপি অহিদুর রহমান ওহিদ, রাশেদ বাদল, দাতু আক্তার হোসেন, শাহীন সরদার, মনিরুজ্জামান মনির, দাতু আব্দুল রোফ লিটন, দাতুশ্রী জালাল উদ্দিন সেলিম, নাজমুল ইসলাম বাবুল প্রমূখ। এ ছাড়া প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন

মাথায় ‘বার্থডে টুপি’, জোড়া কেক কেটে মহিষের চতুর্থ জন্মদিন উদ্‌যাপন