শনিবার, ০৬ জুন ২০২৬ , ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার স্কুলছাত্রীকে উত্ত্যক্তের দায়ে বগুড়ায় যুবকের সাজা পরিবেশ দিবসে বিয়ে, নবদম্পতির হাতে তুলে দেওয়া হলো গাছের চারা যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান

অটোরিকশা চুরির অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ১৮-০৪-২০২৪ ০৪:৪৬:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৪-২০২৪ ১১:২৭:৩০ অপরাহ্ন
অটোরিকশা চুরির অভিযোগে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে  মামলা
ব্যাটারিচালিত অটোরিকশা চুরি অভিযোগে থানায় মামলা দায়ের হয়েছে জামালপুরের মেলান্দহ উপজেলায় হাজরাবাড়ি পৌর ছাত্রলীগ নেতা মো. মারুফের বিরুদ্ধে। এঘটনায় ভুক্তভোগী মিজানুর রহমান মামলা করেছেন । তবে মামলায় ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে বলে দাবি করেছেন ওই ছাত্রলীগ নেতা। 

বুধবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে হাজরাবাড়ি পৌর ছাত্রলীগ নেতাসহ তিনজনকে আসামি করে মামলা দায়ের করা

এর আগে গতকাল মঙ্গলবার সকালে অটোরিকশাটি চুরি হয়  উপজেলার ঝাউগড়া ইউনিয়নের মানকী এলাকা থেকে । পরে ওই দিন রাত ১০ টার দিকে হাজরাবাড়ী এলাকায় থেকে অটোরিকশাসহ মো. লেবু মিয়া (৩১) ও মো. সবুজ মিয়া (২২) নামে দুইজনকে আটক করে আদালতে প্রেরন করেছে পুলিশ।  

অভিযুক্ত মো. মারুফ হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও ওই উপজেলার পৌর শহরের ব্রাহ্মনপাড়া আমতলা এলাকার বাসিন্দা এবং মামলার ৩ নম্বর আসামি। গ্রেপ্তার মো. লেবু মিয়া ঢালুয়াবাড়ি পশ্চিমপাড়া গ্রামের ও মো. সবুজ মিয়া ওই উপজেলার ঢালুয়া বাড়ি গ্রামের বাসিন্দা।
 
এ বিষয়ে হাজরাবাড়ি পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মারুফ বলেন, ‘রাজনীতির পাশাপাশি ভাঙারি মালের ব্যবসা করি। মূলত আমিই ওই অটোরিকশা চোরদের ধরি। কিন্তু থানায় নাকি আমার নামেও মামলা হয়েছে। একটি পক্ষ আমাকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসিয়েছে। আমি ভালো করতে গিয়ে মামলার আসামি হলাম।‘

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ বলেন, ‘এ ঘটনায় তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ইতিমধ্যে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। আর বাকি আসামির বিষয়ে তদন্ত করা হচ্ছে। প্রকৃত দোষীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার

আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ, নেবে ৫০ জন প্রাইম অফিসার