শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় হাইপোগ্লাইসেমিয়ায়

  • আপলোড সময় : ২৭-০৩-২০২৪ ১২:২৩:৩৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৩-২০২৪ ১২:৫৫:১২ অপরাহ্ন
শিশুর মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয় হাইপোগ্লাইসেমিয়ায়
মানব দেহে রক্তে গ্লুকোজের পরিমাণ একটা নির্দিষ্ট মাত্রার নিচে থাকাকে বলা হয় হাইপোগ্লাইসেমিয়া। জন্মের পর কোনো শিশুর হাইপোগ্লাইসেমিয়া হলে খিঁচুনি, মানসিক বিকাশ বাধাগ্রস্ত হওয়াসহ তার যেকোনো ধরনের স্নায়বিক সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে।

তবে যারা বয়স্ক আর ডায়াবেটিসের রোগে ভুগছেন তারা এ রোগের সঙ্গে বেশ পরিচিত। নতুন জন্ম গ্রহণ করা শিশুরাও হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হতে পারে। যদি নবজাতকের রক্তে গ্লুকোজের মাত্রা প্রতি ১০০ মিলিলিটারে ৪৭ মিলিগ্রামের (২ দশমিক ৬ মিলিমোল/লিটার) নিচে নেমে যায়, তখন তাকে হাইপোগ্লাইসেমিয়া বলে চিহ্নিত করা হয়।

বাচ্চাদের হাইপোগ্লাইসেমিয়া হওয়ার কারণগুলো হলো অত্যধিক ইনসুলিন বা ওরাল ডায়াবেটিসের ওষুধ গ্রহণে, ইনসুলিনের পরিমাণের জন্য পর্যাপ্ত খাবার খাওয়া হয় না, অন্যান্য কোনো শারীরিক সমস্যা থাকলে অথবা জেনেটিক কারণেও শিশু হাইপোগ্লাইসেমিয়ায় আক্রান্ত হতে পারে।

অনেক ক্ষেত্রে সদ্যোজাত শিশুর রক্তে চিনির মাত্রা বেশি পাওয়া যায়। শিশু ভূমিষ্ঠ হওয়ার প্রথম ১০ দিনেই এমন ঘটনা ঘটতে পারে। এটি নবজাতকের ডায়াবেটিস নাও হতে পারে। এটি হতে পারে অল্প সময়ের জন্য রক্তে চিনির মাত্রা বেড়ে যাওয়ার ঘটনা। এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় নিওনেটাল হাইপারগ্লাইসেমিয়া। অনেক কারণেই এমনটি হতে পারে। সাধারণত শিশুর সেপসিস বা বড় ইনফেকশন, স্টেরয়েড জাতীয় ওষুধ কিংবা শিরাপথে গ্লুকোজ স্যালাইন দেয়ার পর এমনটি হতে পারে। তবে নবজাতকের রক্তে চিনির মাত্রা দুই সপ্তাহের পরও স্থায়ী হলে নবজাতকের ডায়াবেটিস হওয়া আশঙ্কা থাকে।

সূত্র: স্টানফোর্ড মেডিসিন ও চিলড্রেনস হেলথ

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা