বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা

যেভাবে বুঝবেন আপনার প্রিয় মানুষটি স্বার্থপর কি-না

  • আপলোড সময় : ২৬-০৩-২০২৪ ০৪:৩৫:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৩-২০২৪ ০৯:১৪:০৭ পূর্বাহ্ন
যেভাবে বুঝবেন আপনার প্রিয় মানুষটি স্বার্থপর কি-না
যেকোনো সম্পর্কে বিশ্বাসের পাশাপাশি একে অপরের প্রতি সহমর্মিতা ভীষণ জরুরি। সেটা প্রেম হোক কিংবা দাম্পত্য সকল সম্পর্কেই প্রয়োজনীয়। একইসঙ্গে সম্পর্ক হওয়া উচিত স্বার্থহীন। কিন্তু সেটি কি বাস্তবে আদৌ সবসময় ঘটে? পাশের মানুষটি উজাড় করে ভালোবাসলেও তার মনে কী চলছে, সেটা কি সত্যিই বোঝা যায়?

সঙ্গী যদি স্বার্থপর হন, তাহলে সম্পর্কের ভবিষ‍্যৎ নিয়ে শঙ্কা থেকেই যায়। তবে কিছু লক্ষণ দেখে কিন্তু সঙ্গীটি স্বার্থপর কি-না, তা কিছুটা অনুমান করে নেওয়া যেতেই পারে। চলুন, জেনে নেওয়া যাক সে সম্পর্কে।

আপনার ভালোবাসার মানুষটি কি সবই নিজের পছন্দমতো চান? নিজের পছন্দই কি তার কাছে শেষ কথা? বেশিরভাগ ক্ষেত্রেই খেয়াল থাকে না আপনার পছন্দ-অপছন্দের বিষয়টি। যদি তেমনটা হয়, তাহলে আপনার মনের মানুষ যে খানিকটা হলেও স্বার্থপর, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।

কোনো কিছু পছন্দ না হলেই কথা বলা বন্ধ করে দেন আপনার সঙ্গীটি? আপনি রেগে গেলে বোঝানোরও চেষ্টা করেন না? সেক্ষেত্রে বিষয়টি নিয়ে ভাবা জরুরি। আপনি যে ভালো থাকছেন না, সে কথা যদি সঙ্গীর খেয়াল না থাকে, তাহলে সেই সম্পর্ক নিয়ে আর এগোবেন কি-না, তা ভেবে দেখতেই পারেন।

কোনো কিছু মনের মতো না হলেই কি সম্পর্ক শেষ করে দেওয়ার কথা বলেন? তাহলেও কিন্তু আপনার নিজেকে নিয়ে এবং সম্পর্কটি আদৌ রাখবেন কি-না, তা নিয়ে ভাবা দরকার।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’

এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’