মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ০৩:৫৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ০৮:৫৭:৩৪ পূর্বাহ্ন
জিএম কাদেরকে লিগ্যাল নোটিশ
জাতীয় পার্টির (রওশন) কো-চেয়ারম্যান সাহিদুর রহমান টেপা পার্টির প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদের বড় ছেলে রাহগির আল মাহি সাদকে দল থেকে অব্যাহতি দিয়ে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করায় জিএম কদেরকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ।

শনিবার (২৩ মার্চ) জিএম কাদেরের রাজনৈতিক কার্যালয়ে পাঠানো লিগ্যাল নোটিশে বলা হয়, সাদ এরশাদ ৯ মার্চ জাতীয় পার্টির কাউন্সিলে কো-চেয়ারম্যান নির্বাচিত হন।

অ্যাড. মাসুদুর রহমান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, রাহগির আল মাহি সাদ এরশাদকে কথিত অব্যাহতি নাটক সাজিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রচার-প্রকাশনা করে জনসম্মুখে তার রাজনৈতিক মর্যাদা এবং সামাজিক মান-সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। এতে ১০০ কোটি টাকার মানহানিকর ক্ষতি সাধন করা হয়েছে।

পাশাপাশি পেনাল কোডের ৪৯৯ ধারা ও মানহানিকর তথ্য প্রকাশ-প্রচারের জন্য ডিজিটাল নিরাপত্তা আইনের ২৯ (১) (২) ধারার অপরাধ করেছেন।

কেন আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে না– জানতে চেয়ে লিগ্যাল নোটিশ পাওয়ার ১৫ দিনের মধ্যে জবাব দেয়ার আহ্বান করা হয়। অন্যথায় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, বৃহস্পতিবার (২১ মার্চ) জিএম কাদের অনুসারী মাহমুদ আলম সই করা এক বিজ্ঞপ্তিতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য সাহিদুর রহমান টেপা, চেয়ারম্যানের উপদেষ্টা এম এ কুদ্দুস খান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা রহমান মুন্নি, প্রাদেশিক বিষয়ক সম্পাদক খোরশেদ আলম খুশু, ধর্ম বিষয়ক সম্পাদক এস এম আল জুবায়ের, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সুজন দে, শারফুদ্দিন আহমেদ শিপু, শারমিন পারভীন লিজা, যুগ্ম-প্রচার সম্পাদক শেখ মাসুক রহমান ও যুগ্ম-মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ পারভীনকে অব্যাহতি দেওয়া হয়।

এদিকে দলটির পদ-পদবি থেকে অব্যাহতি দেওয়ার আগেই জিএম কাদেরের নেতৃত্ব পরিহার করে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সাবেক বিরোধীদলীয় নেতা বেগম রওশন এরশাদের নেতৃত্বে পৃথক জাতীয় পার্টিতে যোগ দিয়েছেন অব্যাহতি পাওয়া এসব নেতা। কাউন্সিলে সাদ এরশাদ, সাহিদুর রহমান টেপা কো-চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বাকি নেতারা বিভিন্ন পদে দায়িত্ব পালন করছেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু