সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় ইএসকেএল প্রাঙ্গণে অভিযান, সেবা নিতে গিয়ে আটক বাংলাদেশিরা টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর ভেনিস থেকে ফিরে বিমানবন্দরে যা বললেন অভিনেত্রী বাঁধন আরএফএল গ্রুপে নিয়োগ, পাবেন উৎসব ভাতাসহ নানা সুবিধা দুঃসময়ে রাজপথে থাকা নেতাদের মূল্যায়নের দাবি গুনাইঘর ইউনিয়ন বিএনপির এআই না জানলে মুসলিমরা পিছিয়ে পড়বে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী সাব-রেজিস্ট্রার বদলিতে চালু হচ্ছে লটারি পদ্ধতি: আইনমন্ত্রী প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত, অক্টোবরের শুরুতে যাওয়ার সম্ভাবনা স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন নেই: প্রতিমন্ত্রী শাহে আলম ঢাকায় ২৪ ঘণ্টায় ৬২৯ জন গ্রেপ্তার, অস্ত্র ও মাদক উদ্ধার জগন্নাথপুরে ১২ বছরের ক্ষুদে হাফেজকে সংবর্ধনা ও পুরস্কার বিতরণ বড়াইগ্রামে পাটের বাম্পার ফলন, ভালো দামে খুশি কৃষক জাকির নায়েকের প্রত্যর্পণ নিয়ে যা জানালেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী স্কুলে যাওয়ার পর নিখোঁজ, মাটি খুঁড়ে স্কুলছাত্রীর লাশ উদ্ধার সৌদি আরবের সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ২০২৭ সালে শুরু হবে তিস্তা মহাপরিকল্পনার কাজ: ত্রাণমন্ত্রী ব্রিকসে ঐতিহাসিক ‘নয়াদিল্লি ঘোষণা’ গৃহীত, সব ধরনের আগ্রাসনের নিন্দা লক্ষ্মীপুরে ইজারার শর্তের তোয়াক্কা নেই, ফিটনেসবিহীন ট্রলারে ঝুঁকিপূর্ণ পারাপার গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে অস্ত্র বানাচ্ছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় বাঘাইছড়িতে দুই দোকানিকে অর্থদণ্ড

দেশের কল্যাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রী : অর্থ প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ১২:৩৩:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ০৮:৫৫:৪৭ পূর্বাহ্ন
দেশের কল্যাণে নিরন্তর কাজ করছেন প্রধানমন্ত্রী : অর্থ প্রতিমন্ত্রী
অন্ধকার থেকে সমৃদ্ধ, সমৃদ্ধ থেকে স্মার্ট বাংলাদেশে পরিণত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করছেন বলে মন্তব্য করেছেন অর্থ প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক ওয়াসিকা আয়শা খান।

শনিবার (২৩ মার্চ) চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বারশত ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পার্কি বিচ পরিদর্শন, স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় ও ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু টানেল নির্মাণের মাধ্যমে আনোয়ারাকে শহরের আরও নিকটে নিয়ে গেছেন, যা আনোয়ারা তথা সমগ্র দক্ষিণ চট্টগ্রামের মানুষের ভাগ্যন্নোয়নে ভূমিকা রাখছে। বঙ্গবন্ধু তনয়া আমাদের শিখিয়েছেন উন্নয়নের মাধ্যমে কিভাবে জনসাধারণের কাছে আসা যায়।

অর্থ প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিহিংসার রাজনীতি চর্চা করেন না, তিনি উন্নয়নের রাজনীতির মাধ্যমে দেশ ও দশের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তার রূপান্তরকারী ও দুরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ পৃথিবীর বুকে উন্নয়ন বিস্ময়।

কাজী শেখ মোহাম্মদ শাহ-র সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল কালাম চৌধুরী, সদস্য ডা. নাছির উদ্দীন মাহমুদ, আনোয়ারা উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল, আবুল মনসুর চৌধুরী, হাজী নুরুল হক, মোহাম্মদ আলী, নাজিম উদ্দীন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সঞ্চালনায় ছিলেন তৌহিদুল আলম। এর আগে অর্থ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস বি.কম ও বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবুর কবরে শ্রদ্ধাজ্ঞাপন ও কবর জিয়ারত, আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের গুজরা নাথপাড়া এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ এবং রায়পুর বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ও পার্কিতে পর্যটন সুবিধাবাদী প্রবর্তন প্রকল্পের অগ্রগতি পরিদর্শন করেন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর

টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পেল ৫ কিশোর