বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি

শুরু হলো ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি

  • আপলোড সময় : ২৪-০৩-২০২৪ ১২:২২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৩-২০২৪ ০৮:৫৪:২৪ পূর্বাহ্ন
শুরু হলো ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট বিক্রি
ঈদে যাত্রা উপলক্ষে আজ থেকে শুরু হলো ট্রেনের আগাম টিকিট বিক্রি। রোববার (২৪ মার্চ) সকাল ৮টা থেকে রেলওয়ের ওয়েবসাইট ও মোবাইল অ্যাপের মাধ্যমে পশ্চিমাঞ্চলের টিকিট বিক্রি করা শুরু হয়। দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলের টিকিট পাওয়া যাবে। আজ ৩ এপ্রিলের মোট ৩২ হাজার টিকিট বিক্রি হবে। পর্যায়ক্রমে ৩০ এপ্রিল পর্যন্ত অনলাইনে অগ্রিম টিকিট পাওয়া যাবে। বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মাসুদ সারওয়ার।

গতবারের মতো এবারও ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে, এ কথা জানিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। গত বুধবার (১৩ মার্চ) দুপুরে রেলভবনে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। বলেন, প্রথম দিনে দেয়া হবে ৩ এপ্রিলের ট্রেনের টিকিট। একজন সর্বোচ্চ ৪টি টিকিট নিতে পারবেন। বিক্রি টিকিট ফেরত নেয়া হবে না। 

যাত্রা টিকিটের মধ্যে ২৫ মার্চে বিক্রি হবে ৪ এপ্রিলের টিকিট, ২৬ মার্চে ৫ এপ্রিলের টিকিট, ২৭ মার্চে ৬ এপ্রিলের টিকিট, ২৮ মার্চে ৭ এপ্রিলের টিকিট, ২৯ মার্চে ৮ এপ্রিলের টিকিট, ৩০ মার্চে ৯ এপ্রিলের টিকিট এবং চাঁদ দেখা সাপেক্ষে ১০, ১১ ও ১২ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে।

আর ফিরতি টিকিট বিক্রি শুরু হবে ৩ এপ্রিল। প্রথম দিনে ১৩ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে। ৪ এপ্রিলে ১৪ এপ্রিলের টিকিট, ৫ এপ্রিলে ১৫ এপ্রিলের টিকিট, ৬ এপ্রিল ১৬ এপ্রিলের টিকিট, ৭ এপ্রিল ১৭ এপ্রিলের টিকিট, ৮ এপ্রিল ১৮ এপ্রিলের টিকিট, ৯ এপ্রিল ১৯ এপ্রিলের টিকিট এবং চাঁদ দেখা সাপেক্ষে ১০ এপ্রিল ২০ এপ্রিলের টিকিট দেয়া হবে।

এবার ৬ জোরা অর্থাৎ ১২টি ঈদ স্পেশাল ট্রেন চালানো হবে। ভীড় এড়াতে কমলাপুরের পরিবর্তে ঢাকার ক্যান্টনমেন্ট ও গাজীপুরের জয়দেবপুর রেলস্টেশন থেকে ছাড়বে

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড