শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

ইউটিউবারদের জন্য ভিডিও আপলোডে বিশেষ নির্দেশনা

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ১১:২০:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৪ ০৬:৫২:৪২ পূর্বাহ্ন
ইউটিউবারদের জন্য ভিডিও আপলোডে বিশেষ নির্দেশনা
জনপ্রিয় ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউব এবার কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি (এআই) ব্যবহার করে তৈরি করা ভিডিও আপলোডের ক্ষেত্রে কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য কড়া নির্দেশনা দিয়েছে । এর ফলে এখন থেকে বিশেষ এ সতর্কতা মেনে প্ল্যাটফর্মটিতে ভিডিও আপলোড করতে হবে ইউটিউবারদের। 
 
প্রযুক্তিভিত্তিক ওয়েবসাইট ম্যাশাবল এক প্রতিবেদনে জানিয়েছে, এখন থেকে ইউটিউবারদের ভিডিও আপলোডের আগে ভিডিও পরিচিতিতে কন্টেন্টটি এআই দিয়ে নির্মিত কিনা তা দর্শকদের জানিয়ে দিতে হবে। গত বছরের নভেম্বরে এই বিষয়ে ঘোষণা দেয়া হলেও গত সোমবার ১৮ মার্চ থেকে কার্যকর হয়েছে এই নির্দেশনা।
 
মূলত এআই দিয়ে তৈরি ভিডিওর মাধ্যমে দর্শকদের মধ্যে যাতে বিভ্রান্তি সৃষ্টি না হয় তা ঠেকাতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।
 
উইউটিউব জানিয়েছে, ব্যবহারকারীদের এখন থেকে ভিডিও আপলোড করার সময় ভিডিও পরিচিতিতে উল্লেখ করতে হবে যে ভিডিওটি এআই দিয়ে তৈরি কিনা। এছাড়া অবাস্তব কোনো দৃশ্য ভিডিওতে থাকলে তাও উল্লেখ করতে হবে।
 
সংস্থাটি জানিয়েছে, নির্মাতারা জানানোর পর ওই সব ভিডিওতে এক বিশেষ লেবেল যুক্ত করবে ইউটিউব কর্তৃপক্ষ। যেখানে লেখা থাকবে ভিডিওটি পরিবর্তিত বা এআই এর সাহায্যে নির্মিত। তবে সব ধরনের ভিডিওতে এর প্রয়োজন হবে না।
 
ইউটিউবের মতে, এই নীতি বাস্তব ঘটনা বা স্থানের ফুটেজ এবং বাস্তবসম্মত দৃশ্যের ক্ষেত্রে প্রযোজ্য। অ্যানিমেশন ভিডিও এই নিয়মের বাইরে থাকবে। 
 
ইউটিউব আরও জানিয়েছে, ভিডিওতে মিথ্যা বা ভুল তথ্য থাকলে সেই ভিডিও স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলবে তারা।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা