শনিবার, ০৬ জুন ২০২৬ , ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সেতুতে দুই বাসের সংঘর্ষে নিহত ১, দীর্ঘ যানজটে ভোগান্তি বাবার কোলে থাকা অবস্থাতেই বজ্রপাতে প্রাণ গেল মেয়েরও যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা রামিসা হত্যা মামলা: রাষ্ট্রপক্ষের সর্বোচ্চ শাস্তির দাবি, রায় ৭ জুন জমে উঠেছে রাজশাহীর আমের হাট, ক্রেতা না থাকায় দামে হতাশ ব্যবসায়ীরা মোংলা বন্দরে কন্টেইনার ও গাড়ি খালাসে রেকর্ড ‘কষ্ট পেয়েছিলাম প্রেম থেকেই’, জীবনের না বলা গল্প শোনালেন তৌসিফ বিশ্বকাপজয়ী অধিনায়ককে সরিয়ে নতুন অধিনায়কের খোঁজে ভারত রামিসা হত্যা: আজই ঘোষণা হতে পারে মামলার রায়ের তারিখ গাজায় আবাসিক ভবনে রাতভর বিমান হামলা, নিহত অন্তত ৮ প্রতিটি নাগরিকের কথা ভেবেই আসছে নতুন বাজেট: আমীর খসরু সাত মামলার একটিতে জামিন পেলেন সাবেক মন্ত্রী দীপু মনি শিশু রামিসা হত্যা: আত্মপক্ষ সমর্থনে আদালতে হাজির ২ আসামি ১০ টন লাগেজ নিয়ে যুক্তরাষ্ট্রে ব্রাজিল দল, কী আছে এই বিশাল বহরে? এবার ইরানের ৪ ক্রিপ্টো এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র জ্বালানি তেলের খরচ কমাতে সরকারি সভা-সেমিনার অনলাইনে করার প্রজ্ঞাপন ​‘আমি সব দেশের সভাপতি হব’, জাতিসংঘের ঐতিহাসিক জয়ের পর বললেন খলিলুর রহমান প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর মালয়েশিয়ায় মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে, হাদি হত্যা ইঙ্গিত করে মমতার বিস্ফোরক মন্তব্য কুয়েতে জুয়ার আসর থেকে ২০ প্রবাসী গ্রেপ্তার

ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ

  • আপলোড সময় : ২৩-০৩-২০২৪ ১০:৫২:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৩-২০২৪ ০৬:৪৫:১৪ পূর্বাহ্ন
ক্যান্সারে আক্রান্ত ব্রিটিশ রাজবধূ
ক্যান্সারে আক্রান্ত হয়েছেন প্রিন্সেস অব ওয়েলস কেট মিডলটন। নিজেই এ তথ্য জানিয়েছেন তিনি। 
 
শনিবার (২৩ মার্চ) বার্তাসংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে এই তথ্য।
 
কেট মিডলটন জানান, ক্যান্সার প্রাথমিক স্তরে আছে। তবে তিনি সুস্থ আছেন এবং তার চিকিৎসা চলছে বলেও জানিয়েছেন তিনি। 
 
কেট মিডলটন অনেকটা জনসম্মুখের আড়ালে ছিল প্রায় দুই বছর ধরে। এ নিয়ে কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে বলা হয়, জানুয়ারিতে তার পেটের অস্ত্রোপচার হওয়ায় বের হচ্ছেন না তিনি। 
 
তবে শেষমেশ ক্যান্সারে আক্রান্ত হওয়ার কথা জানালেন ব্রিটিশ রাজবধূ। তবে কী ধরনের ক্যান্সারে আক্রান্ত, এ নিয়ে তিনি কিছু জানাননি। আপাতত তার কেমেথোরাপি চলছে।  
 
গত জানুয়ারি মাসে তার পেটে একটি সার্জারি হয়েছিল। এরপর তার কিছু মেডিকেল টেস্ট হয়। সেসব টেস্টের রিপোর্টে জানা গেছে ব্রিটেনের রাজ পরিবারের বধূ আক্রান্ত হয়েছেন ক্যান্সারে।
 
অবশ্য কিছুদিন আগেই ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছিল। এরপর এলো তারই পুত্রবধূ কেটের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবর। 

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

যুবদলের ১৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা