মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু ফাইনালের পর মারামারি: ফিফার তদন্তে বড় শাস্তির মুখে আর্জেন্টিনা দিল্লিতে ককরোচ পার্টি-পুলিশ সংঘর্ষ: ১১৮ পুলিশ আহত, গ্রেপ্তার ৭০ রাজধানীর ১২০ মোড়ে বসছে সেমি-অটোমেটিক ট্রাফিক সিগন্যাল নাফ নদী সাঁতরে অনুপ্রবেশ, মিয়ানমারের ৩ নিরাপত্তাকর্মী আটক লামিন ইয়ামাল: এক অদম্য মুসলিম নারীর ত্যাগে বিশ্বতারকা হয়ে ওঠার গল্প আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ, বাড়িঘর ভাঙচুর ও বোমাবাজি দেশে আবারও বাড়ছে ডলারের দাম, বাড়বে আমদানি ব্যয় ও মূল্যস্ফীতি রসিদ ছাড়া ভাড়া আদায়ের প্রতিবাদ করায় রাবি ছাত্রকে মারধর, রেলপথ অবরোধ ৪৯টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল করল প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় জনরায় উপেক্ষার পরিণতি কখনোই ভালো হয় না: চরমোনাই পীর সৌদির বিরুদ্ধে হুতিদের ‘নৌ অবরোধ’ ঘোষণা, বিশ্ব বাণিজ্যে উদ্বেগের ছায়া শিরোপা জয়ের পর কেন গোলপোস্টের জাল কেটে নেন খেলোয়াড়েরা? রেসিডেন্সি পারমিট নিয়ে বড় ঘোষণা দিলো সৌদি প্রতিশ্রুত সময় পেরোলেও এল না গুগলের নতুন এআই মডেল, বাড়ছে জল্পনা জুলাই অভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ বিশ্বকাপ থেকে কে পাচ্ছে কত টাকা প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হলেন রাশেদ খাঁন স্পেনের বিশ্বকাপ জয়ে ফিলিস্তিনে বাঁধভাঙা উল্লাস ওমরাহ পালনে শীর্ষে যে ৩ দেশ

আলু চাষে খরচ বাড়লেও নির্ধারিত দাম পাচ্ছেন না কৃষকরা

  • আপলোড সময় : ২২-০৩-২০২৪ ১১:৪৫:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৩-২০২৪ ০১:৩১:০৯ অপরাহ্ন
আলু চাষে খরচ বাড়লেও নির্ধারিত দাম পাচ্ছেন না কৃষকরা
আশঙ্কাজনক হারে বেড়েছে সার ও কীটনাশকসহ দিনমজুরের খরচ। এর ফলে বেড়েছে আলুর উৎপাদন ব্যয়। যার কারনে খোদ কৃষকরাই সরকার নির্ধারিত দামে বাজারে বিক্রি করতে পারছেন না । অন্যদিকে উৎপাদনও কমেছে আবহাওয়ার কারণে। এ কারণে আগামীতে সরবরাহ নিয়ে দুশ্চিন্তায় হিমাগার মালিকরা।
 
আলু বাংলাদেশে এককভাবে সবচেয়ে বেশি ব্যবহৃত সবজি। ধনী থেকে গরীব, সব শ্রেণির রসনা-বিলাসেই যা একরকম অপরিহার্য উপাদান। এমনকী তুলনামূলক কম দামের কারণে কেউ কেউ বলে থাকেন সর্বজনীন খাদ্য। কিন্তু বিগত কয়েক বছর ধরে তা নিয়েও চলছে নানা তালবাহানা।
 
এ ব্যাপারে এক ক্রেতা বলেন, আমরা তো ভুক্তভোগী। আমাদের কিছু করার নেই। বাজারে যে দাম থাকে সেই দামে কিনতে হবে। আমাদের তো খেতে হবে। 
 
অন্য এক ক্রেতা বলেন, সরকারের উদ্যোগ আছে। কিন্তু থাকলে কি হবে, মনে হয় কোথাও কোনো জটিলতা রয়েছে। এ কারণে সম্ভব হচ্ছে না।
 
মাত্র কয়েক মাস আগেও প্রতি কেজি আলুর জন্য ৮০ টাকা গুণতে হয়েছে ভোক্তাকে। এমনকি চলতি মৌসুমে রেকর্ড উৎপাদনের পরও বিক্রি হয়েছে অতীতের থেকে বেশি দামে। এমন অবস্থায় উৎপাদন খরচ হিসাব করে খুচরা পর্যায়ে সর্বোচ্চ ২৮ টাকা নির্ধারণ করে দেয় কৃষি বিপণন অধিদপ্তর। কিন্তু বাজার থেকে দেড়গুণ বেশি দামে কিনতে হচ্ছে।
 
এক পাইকার বলেন, ব্যাপারীরা কম দামে কিনতে পারে না সেখান থেকে। কিনতে না পারলে আমাদের রেট দেয় যে, এই দামে কেনা। সুবিধা হলে বিক্রি করব, না হলে নাই।
 
এদিকে কৃষকরা বলছেন, গত বছরের তুলনায় সারসহ নানা কীটনাশকের দাম বেড়েছে। যার প্রভাব পড়েছে উৎপাদন ব্যয়ে। সেই সঙ্গে আবহাওয়ার কারণে উৎপাদন ব্যহত হয়েছে।
 
গেল বছর এক কোটি চার লাখ টন আলু উৎপাদন হয়। বিপরীতে চাহিদা ছিলো ৮৫ লাখ টন।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু