সোমবার, ০২ নভেম্বর ২০২৬ , ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ একাধিক পোশাক কারখানা পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর, নির্বাচনের ফল বহাল রাখছে কমিশন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দাবি ফেসবুকে, উত্তরায় আটক যুবক বিমান, বেবিচক ও পর্যটন খাতের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার বুধবার থেকে তিন দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০ বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা ঢাকায় একক কোম্পানির অধীনে চলবে ছয় রুটের বাস গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছুটি ১০ কারখানায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি জামায়াত প্রার্থীর ইন্টারিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে কানাডা-ইইউর নতুন জোট

পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ১১:০৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ১১:০৩:৫৯ পূর্বাহ্ন
পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার

পঞ্চগড়ের বোদা উপজেলায় বিরল বৈশিষ্ট্যের একটি অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার করা হয়েছে। সাধারণত এ প্রজাতির সাপের শরীর বাদামি ও কালচে ছোপযুক্ত হলেও উদ্ধার হওয়া সাপটির গায়ের রং হলদেটে-সাদা।
 

বন্যপ্রাণী গবেষক ও উদ্ধারকর্মীদের মতে, ‘অ্যালবিনিজম’ নামের জন্মগত জিনগত বৈশিষ্ট্যের কারণে সাপটির শরীরে এমন অস্বাভাবিক রঙের উপস্থিতি দেখা গেছে।
 

গত ২৭ অক্টোবর উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের হলদিয়াপুকুর গ্রাম থেকে সাপটি উদ্ধার করা হয়। স্থানীয়দের খবর পেয়ে বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী সংস্থা ‘ওয়াইল্ডলাইফ অ্যান্ড স্নেক রেসকিউ টিম ইন বাংলাদেশ’-এর প্রতিষ্ঠাতা সভাপতি ও উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

 

সাধারণ মানুষের কাছে সাপটি জলঢোঁড়া নামে পরিচিত। বিজ্ঞানীদের কাছে এটি ‘চেকার্ড কিলব্যাক’ নামে পরিচিত। এর বৈজ্ঞানিক নাম Fowlea piscator।

বন্যপ্রাণী বিশেষজ্ঞদের মতে, জলঢোঁড়া সম্পূর্ণ নির্বিষ এবং মানুষের জন্য নিরীহ প্রজাতির সাপ।
 

প্রাণিবিদদের ভাষ্য, অ্যালবিনিজম কোনো রোগ বা আলাদা প্রজাতি নয়; এটি একটি জন্মগত জিনগত অবস্থা। এ বৈশিষ্ট্যের কারণে প্রাণীর শরীরে রঙ উৎপাদনকারী উপাদান মেলানিন তৈরি হয় না বা স্বাভাবিকের তুলনায় কম তৈরি হয়। ফলে প্রাণীর স্বাভাবিক রং বদলে সাদা বা হলদেটে বর্ণ ধারণ করতে পারে। অনেক ক্ষেত্রে চোখের রংও লালচে বা ভিন্ন হতে পারে।
 

প্রকৃতিতে অ্যালবিনো সাপের দেখা পাওয়া অত্যন্ত বিরল।

 

উদ্ধারকর্মী মো. সহিদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া জলঢোঁড়া সাপটি সম্পূর্ণ নির্বিষ হলেও এর শরীরে একাধিক আঘাত বা ক্ষতের চিহ্ন রয়েছে।
 

তিনি বলেন, অ্যালবিনিজমের কারণে সাপটির গায়ের রং হলদেটে-সাদা হয়েছে, যা সচরাচর দেখা যায় না। সাপটির শারীরিক সুস্থতা এবং খোলস পরিবর্তনের পর কোনো পরিবর্তন আসে কি না, তা নিশ্চিত হতে এটিকে কিছুদিন নিবিড় পর্যবেক্ষণে রাখা হচ্ছে।
 

পুরোপুরি সুস্থ হলে সাপটিকে আবারও প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানান তিনি।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের

মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের