মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬ , ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম গাজীপুরে আজও ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা প্রধানমন্ত্রীর উড়োজাহাজে বারবার যান্ত্রিক ত্রুটি, ব্যাখ্যা চেয়েছে সংসদীয় কমিটি মাদক ছাড়তে বলায় স্ত্রীকে হত্যার অভিযোগ, স্বামী আটক ক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন আজ, ট্রাম্পের ক্ষমতার পরীক্ষা আজ সংসদ সদস্য হিসেবে শপথ নেবেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান অভিজ্ঞতা ছাড়াই মিলবে ঠিকাদারি, কাজ পাবেন না ফৌজদারি মামলার আসামিরা গবেষণার মৌলিকত্ব নিশ্চিতে জাবিপ্রবিতে টার্নিটিন প্রশিক্ষণ নজরুলের আদর্শ ছড়িয়ে দিতে বাঘাইছড়িতে সাংস্কৃতিক প্রতিযোগিতা মিশিগানে রিপাবলিকান প্রার্থীকে সমর্থন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যের ন্যূনতম মজুরির দাবিতে বিক্ষোভ, আশুলিয়ায় বন্ধ একাধিক পোশাক কারখানা পঞ্চগড়ে বিরল অ্যালবিনো জলঢোঁড়া সাপ উদ্ধার পোশাকশিল্পের অস্থিরতা নিরসনে গার্মেন্টস মালিকদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠক ‘মোদিকে পালাতে দেওয়া হবে না’, ভোট চুরির অভিযোগে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ ভোট চুরির অভিযোগ নেতানিয়াহুর, নির্বাচনের ফল বহাল রাখছে কমিশন পুলিশের গাড়িতে আগুন দেওয়ার দাবি ফেসবুকে, উত্তরায় আটক যুবক বিমান, বেবিচক ও পর্যটন খাতের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার বুধবার থেকে তিন দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে

বিমান, বেবিচক ও পর্যটন খাতের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি

  • আপলোড সময় : ০২-১১-২০২৬ ০৯:৫৬:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১১-২০২৬ ০৯:৫৬:২৯ পূর্বাহ্ন
বিমান, বেবিচক ও পর্যটন খাতের কেনাকাটায় নজরদারিতে সাব-কমিটি

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন খাতের কেনাকাটা, নিয়োগ, বদলি এবং বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা তদারকিতে পাঁচ সদস্যের একটি সাব-কমিটি গঠনের প্রস্তাব দিয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের সংশ্লিষ্ট স্থায়ী কমিটি।
 

একই সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণে আকস্মিক পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে কমিটি।
 

রোববার (১ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব সিদ্ধান্ত ও সুপারিশ করা হয়। কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকীর সভাপতিত্বে বৈঠকে মন্ত্রণালয়ের মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতসহ কমিটির সদস্যরা অংশ নেন।
 

প্রস্তাবিত সাব-কমিটিতে একজন আহ্বায়ক ও চারজন সদস্য থাকবেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং পর্যটন খাতের কেনাকাটা, জনবল নিয়োগ ও বদলি এবং বিমানবন্দরের ব্যবস্থাপনা কার্যক্রম তদারকি করবে এই সাব-কমিটি।

 

বৈঠকে মন্ত্রণালয়ের অধীন শূন্য পদগুলো যথাযথ নিয়ম অনুসরণ করে দ্রুত পূরণের সুপারিশ করা হয়। পাশাপাশি গত আট মাসে বেবিচকের বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের অগ্রগতি এবং কেনাকাটা-সংক্রান্ত প্রতিবেদন কমিটির কাছে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।
 

বৈঠকে জানানো হয়, বিদেশের সঙ্গে কোনো চুক্তি সম্পাদনের ক্ষেত্রে বাংলাদেশের স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
 

কমিটির সভাপতি মন্ত্রণালয়ের স্বার্থে যোগ্য জনবলকে উপযুক্ত পদে পদায়নের সুপারিশ করেন। মন্ত্রণালয়ের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কমিটি সহযোগী ভূমিকা পালন করবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয়। এ ছাড়া কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণে নিয়মিত বৈঠক আয়োজনের সুপারিশ করা হয়।

 

বৈঠকের শুরুতে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদ এবং সাবেক সংসদ সদস্য, উপমন্ত্রী ও প্যানেল স্পিকার আ. হাইয়ের মৃত্যুতে শোক প্রস্তাব উত্থাপন করেন কমিটির সভাপতি। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।
 

বৈঠকে মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাট ছাড়াও কমিটির সদস্য আলতাফ হোসেন চৌধুরী, লুৎফুল্লাহেল মাজেদ, সৈয়দ জাহাঙ্গীর আলম, আলহাজ জসীম উদ্দীন আহমেদ, মোছা. সুরাইয়া জেরিন, শওকত আরা আক্তার, মো. কামরুল হাসান ও মো. আবু তালিব অংশ নেন। কমিটির বিশেষ আমন্ত্রণে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
 

এ ছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম

এক মাসের ব্যবধানে আবারও বাড়ল এলপিজির দাম