রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার বুধবার থেকে তিন দিন সারা দেশে গ্যাসের চাপ কম থাকতে পারে ‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০ বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা ঢাকায় একক কোম্পানির অধীনে চলবে ছয় রুটের বাস গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছুটি ১০ কারখানায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি জামায়াত প্রার্থীর ইন্টারিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে কানাডা-ইইউর নতুন জোট তাহসিফের মৃত্যু: পরিবার মামলা না করলে কী পদক্ষেপ নেবে পুলিশ? রাশিয়া ইস্যুতে সংযত থাকতে ন্যাটোভুক্ত দেশগুলোকে পেন্টাগনের পরামর্শ শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে কাজ শুরু: শ্রমমন্ত্রী ‘আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’: শফিকুর রহমান আজ এইচএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময় সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুথিদের

ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ০৬:৫৭:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ০৬:৫৭:২২ অপরাহ্ন
ছাত্র সংসদ নির্বাচন না হলে ক্যাম্পাসে সন্ত্রাস-দখলদারিত্ব ফিরবে: আম্মার

ছাত্র সংসদ নির্বাচন না হলে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে অতীতের মতো সন্ত্রাসী কর্মকাণ্ড, দখলদারিত্ব ও সিট বাণিজ্যসহ নানা অনিয়ম ফিরে আসতে পারে বলে মন্তব্য করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার।

 

রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
 

সালাহউদ্দিন আম্মার বলেন, শুধু রাকসু নয়, দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনও আবার অচল হয়ে পড়ার পথে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচন কমিশন কার্যালয়ের পরিস্থিতি এর উদাহরণ। সেখানে বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক ও শিক্ষক সমিতির কার্যালয় করার জন্য নির্বাচন কমিশন কার্যালয়ের চেয়ার-টেবিল পর্যন্ত সরিয়ে ফেলা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।
 

আম্মার বলেন, ছাত্র সংসদগুলোর এমন দৈন্যদশা তাঁরা দেখতে চান না।
 

রাকসু নির্বাচন আয়োজনের বিষয়ে তিনি বলেন, আগামী ১০ নভেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া না হলে তাঁরা দ্রুত কঠোর আন্দোলনে যাবেন। তাঁর ভাষ্য, ব্যক্তিগতভাবে তাঁর কোনো ব্যানার বা রাজনৈতিক সংগঠন নেই। তাই আগে যে নয় দফা দাবি নিয়ে কাজ করেছিলেন, সেই ধারাবাহিকতায় আবারও ‘রাবি সংস্কার আন্দোলন’ প্ল্যাটফর্মে ফিরে যাচ্ছেন তিনি।
 

সংবাদ সম্মেলনে আম্মার আরও বলেন, রাজনৈতিক মহলের বিভিন্ন শিক্ষার্থী রাকসুকে ব্যর্থ বলে মন্তব্য করছেন। তাঁদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে একটি সফল রাকসু প্রতিষ্ঠার দাবি তুলুন এবং নিজেদের উদ্যোগেই তা আদায় করে নিন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক

মালয়েশিয়ায় বাংলাদেশ প্রেসক্লাবের নতুন কমিটি, সভাপতি ড. আরিজ মিথুন ও সম্পাদক শাহরিয়ার তারেক