রবিবার, ০১ নভেম্বর ২০২৬ , ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০ বিডিআর হত্যাকাণ্ডের ষড়যন্ত্রের অভিযোগে অবসরপ্রাপ্ত মেজর হাফিজ গ্রেপ্তার জার্মানির বিভিন্ন শহরে জেন জি’র বিক্ষোভ, সংঘর্ষ-লুটপা ঢাকায় একক কোম্পানির অধীনে চলবে ছয় রুটের বাস গাজীপুরে দ্বিতীয় দিনের মতো শ্রমিকদের মহাসড়ক অবরোধ, ছুটি ১০ কারখানায় ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে অনিয়মের অভিযোগ, কমিশনের পদত্যাগ দাবি জামায়াত প্রার্থীর ইন্টারিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরতা কমাতে কানাডা-ইইউর নতুন জোট তাহসিফের মৃত্যু: পরিবার মামলা না করলে কী পদক্ষেপ নেবে পুলিশ? রাশিয়া ইস্যুতে সংযত থাকতে ন্যাটোভুক্ত দেশগুলোকে পেন্টাগনের পরামর্শ শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে রোববার থেকে কাজ শুরু: শ্রমমন্ত্রী ‘আরেকটি অনিবার্য বিপ্লব দরজায় টোকা দিচ্ছে’: শফিকুর রহমান আজ এইচএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময় সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুথিদের শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা আটক গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবক নিহত, আহত ২

গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০

  • আপলোড সময় : ০১-১১-২০২৬ ১১:১৮:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১১-২০২৬ ১১:১৮:২৭ পূর্বাহ্ন
গোরস্তান থেকে বেরিয়ে দুই গ্রামে শিয়ালের আক্রমণ, আহত ১০

মেহেরপুরের গাংনী উপজেলায় শিয়ালের আক্রমণে শিশুসহ ১০ জন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুরুতর আহত এক নারীকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

শনিবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার হিন্দা ও মাইলমারী গ্রামে এ ঘটনা ঘটে।
 

আহতদের মধ্যে রয়েছেন হিন্দা গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী বাছিরন (৭৫), ইয়ারুলের স্ত্রী শিউলী খাতুন (৪৮), আক্কাস আলীর ছেলে নূর মোহাম্মদ, রেজাউল ইসলামের স্ত্রী আমিরন নেছা (৫০), আলমগীর হোসেনের স্ত্রী আরশোলা খাতুন (৪৩) এবং ইসরাফিলের ছেলে আতিয়ার (১৬)। এ ছাড়া মাইলমারী গ্রামের গোলাম হোসেনের ছেলে আব্দুল খালেকসহ আরও কয়েকজন আহত হয়েছেন।
 

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় হিন্দা গ্রামের একটি গোরস্তান থেকে শিয়াল বের হয়ে লোকালয়ে প্রবেশ করে। এরপর পথচারী ও বাড়িতে থাকা লোকজনের ওপর আক্রমণ চালায় প্রাণীটি। একপর্যায়ে হিন্দা মাঠপাড়া হয়ে মাইলমারী গ্রামের দিকে চলে যায়। এ সময় শিশুসহ ১০ জনকে কামড় দেয়। পরে স্থানীয় লোকজন ধাওয়া করলে শিয়ালটি মাঠের দিকে পালিয়ে যায়।
 

স্থানীয়দের ধারণা, শিয়ালটি ক্ষিপ্ত বা পাগল হয়ে থাকতে পারে। এ ঘটনার পর দুই গ্রামেই শিয়াল আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
 

আহত ব্যক্তিদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। তাঁদের মধ্যে কয়েকজন সেখানে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত আমিরন নেছাকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
 

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাসেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের মধ্যে আমিরন নেছার অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর

‘গাজার শিশুরাও আমাদের সন্তান’, লন্ডনে কনসার্টে ম্যাকলমোর