শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ , ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত হোয়াটসঅ্যাপে আসছে মেসেজ শিডিউলের সুবিধা, আগেই ঠিক করা যাবে সময় সৌদির বিমানবন্দর ও জ্বালানি স্থাপনায় ছয় দফা হামলার দাবি হুথিদের শনিবার ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় কলেজের মালামাল চুরির অভিযোগে ছাত্রদল নেতা আটক গাজীপুরে সেপটিক ট্যাংক বিস্ফোরণে যুবক নিহত, আহত ২ বাংলাদেশ থেকে বছরে এক লাখ কর্মী নেওয়ার খবর ভিত্তিহীন: জাপান পুলিশের চাকরিতে থেকেও আইনজীবী সমিতির সদস্য, সরাইলের ওসিকে নোটিশ উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির ‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের সেটিংস, আসছে নতুন ডিজাইন পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮ নকল করতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর দলের বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ আওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম

জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত

  • আপলোড সময় : ৩০-১০-২০২৬ ০৫:০৯:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ৩০-১০-২০২৬ ০৫:০৯:৪৭ অপরাহ্ন
জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত

তরুণ সমাজকে শরীরচর্চায় উৎসাহিত করা এবং সুস্থ ধারার জীবনযাপনের বার্তা নিয়ে জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া ৫ কিলোমিটার ম্যারাথন রান’।

 

শুক্রবার (৩০ অক্টোবর) সকাল ৮টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে রঙিন ব্যানার ও উৎসবমুখর পরিবেশে ম্যারাথনটির সূচনা হয়। এরপর পথপরিক্রমায় গোবিন্দগঞ্জ বাজার ও শিমুলতলি বাজার অতিক্রম করে পুনরায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এসে শেষ হয় এই ৫ কিলোমিটারের দৌড়।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, জাবিপ্রবি শাখার উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে পুরো ক্যাম্পাসজুড়ে সৃষ্টি হয় এক উৎসবমুখর আবহ।

 

প্রতিযোগিতায় ছেলে ও মেয়ে দুই ক্যাটাগরিতে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের হাতে আনুষ্ঠানিকভাবে ট্রফি ও আকর্ষণীয় পুরস্কার তুলে দেওয়া হয়। বিজয়ী ছাড়াও নিবন্ধিত প্রত্যেক প্রতিযোগীকে দেওয়া হয় বিশেষ টি-শার্ট, ফিনিশার মেডেল, সনদপত্র, খাবার, বিশুদ্ধ পানি ও তাৎক্ষণিক ব্যক্তিগত ফটোগ্রাফি সেবা। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ও স্বাস্থ্যঝুঁকি এড়াতে পুরো রুটজুড়ে ছিল কড়া নিরাপত্তা, অ্যাম্বুলেন্সসহ চিকিৎসা এবং নিবেদিত পরিবহন সুবিধা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান বাবুল। বক্তব্যে তিনি উদ্যোগটির ভূয়সী প্রশংসা করে বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে স্মরণ করে এবং সাম্য ও গণতন্ত্রের চেতনাকে ধারণ করে জাবিপ্রবি ছাত্রদলের এই আয়োজক টিম সত্যিই একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছে। একটি সুস্থ, সবল ও কর্মক্ষম জাতি গঠনে খেলাধুলা ও শারীরিক কসরতের বিকল্প নেই। লক্ষ্য স্থির রেখে সঠিক পথে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরিতে এমন আয়োজন নিয়ামক ভূমিকা রাখবে।"

 

বিশেষ অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আমির হোসেন বলেন, "বিশ্ববিদ্যালয় কেবল ইট-পাথরের কোনো অবকাঠামো নয়, এটি মেধা চর্চা ও নতুন জ্ঞান সৃষ্টির প্রাণকেন্দ্র। জাবিপ্রবি ছাত্রদলের এই 'রান ফর ডেমোক্রেসি' বা ম্যারাথন কেবল একটি দৌড় নয়, এটি মেধা ও সৃজনশীলতার এক অপূর্ব বহিঃপ্রকাশ। প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা হয়তো আছে, কিন্তু আমাদের তরুণদের মেধা ও সম্ভাবনার কোনো কমতি নেই। যুবসমাজকে মাদক, অপরাধ ও সব ধরণের নেতিবাচকতা থেকে দূরে রেখে আন্তর্জাতিক অঙ্গনে বিশ্ববিদ্যালয়ের নাম ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত।"

 

অনুষ্ঠানে জাবিপ্রবি শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এ কে এম আবদুল্লাহ আল মাসুদের সভাপতিত্বে এবং সদস্যসচিব যীনাত মিয়া আজিজুলের দক্ষ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ আলী হোসেন, রেজিস্ট্রার সরওয়ার জাহান, জেলা সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ আজিজুল হক এবং মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবায়েদুর রহমান।

 

আয়োজক সূত্রে জানানো হয়, তরুণ প্রজন্মের শারীরিক ও মানসিক বিকাশ ঘটানো, পারস্পরিক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং ইতিবাচক জীবনধারায় উদ্বুদ্ধ করাই ছিল এই ম্যারাথনের মূল উদ্দেশ্য। ভবিষ্যতে ক্যাম্পাসকে ক্রীড়ামুখী রাখতে এ ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তারা।



নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত

জাবিপ্রবি ছাত্রদলের ‘রান ফর ডেমোক্রেসি’: খালেদা জিয়ার নামে ৫ কিমি ম্যারাথন অনুষ্ঠিত