বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির ‘জালিয়াতি’ করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া ৩ উপসচিবকে ওএসডি বদলে যাচ্ছে হোয়াটসঅ্যাপের সেটিংস, আসছে নতুন ডিজাইন পাকিস্তানে স্বাস্থ্যকেন্দ্রের অ্যাম্বুলেন্সে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৮ নকল করতে বাধা দেওয়ায় শিক্ষককে ঘুষি, হবিগঞ্জে শিক্ষার্থীদের বিক্ষোভ হাসিনার পালানোর ভিডিও ধারণ নিয়ে আলোচনায় আসা সাবেক লেফটেন্যান্ট তাহসিফ সৌরির মরদেহ উদ্ধার আরব দলগুলোর বিরুদ্ধে নির্বাচনে কারচুপির অভিযোগ নেতানিয়াহুর দলের বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে জাপানি উদ্যোক্তাদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোট শুরু, চলবে বিকেল ৪টা পর্যন্ত জয়-পুতুল সংশ্লিষ্ট সিআরআইয়ের আয়কর নথি জব্দের নির্দেশ আদালতের স্পেনে দুই দ্রুতগতির ট্রেনের সংঘর্ষ, নিহত বেড়ে ৬৪ আওয়ামী লীগের পতন হলেও দুর্নীতিবাজদের বিরুদ্ধে লড়াই শেষ হয়নি: নাহিদ ইসলাম রমজানের আগে বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী ক্রসফায়ার বিতর্কের পর আইজিপি পদে পরিবর্তনের আলোচনা মুরাদনগর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, ৫ চিকিৎসকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ মালেশিয়ায় ৩৬ বাংলাদেশিসহ ১৩০ শ্রমিকের আর্তনাদ বিজয়পুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় কম্বল ও মদ জব্দ সাজেকের পরিস্থিতি নিয়ে হেডম্যান-কারবারীদের সঙ্গে উপজেলা প্রশাসনের মতবিনিময় ছাত্রদল নেতা হত্যা মামলায় এমপিপুত্রের ৩ দিনের রিমান্ড মির্জাগঞ্জে গাছের নিচে চাপা পড়ে ছাত্রদল নেতার মৃত্যু

উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির

  • আপলোড সময় : ২৯-১০-২০২৬ ১০:১৪:০৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-১০-২০২৬ ১০:১৪:০৫ পূর্বাহ্ন
উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির

দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সুযোগের বৈষম্য কমাতে পৃথক স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা করছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। এ উদ্যোগের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করতে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান প্রযুক্তিগত সুবিধা কাজে লাগানোর কথা ভাবছে সংস্থাটি।
 

বুধবার (২৮ অক্টোবর) বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ পরিকল্পনার কথা জানান ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ বিষয়ে কথা বলেন।
 

ইউজিসি চেয়ারম্যান বলেন, দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শিক্ষার সুযোগ ও একাডেমিক কার্যক্রমে বৈষম্য রয়েছে। কিছু বিশ্ববিদ্যালয় শহরাঞ্চলে অবস্থিত, অন্যগুলো প্রত্যন্ত অঞ্চলে। এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বাড়াতে উচ্চশিক্ষার জন্য পৃথক টেলিভিশন চ্যানেল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিদ্যমান সুযোগ-সুবিধা ব্যবহার করে এর পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা সম্ভব বলে তিনি মনে করেন।
 

আগামী দুই বছরের মধ্যে দেশের প্রায় ১৮০টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে ডিজিটাল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনার কথাও জানান ইউজিসি চেয়ারম্যান।
 

তিনি বলেন, বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ইন্টারনেট, ডিজিটাল শ্রেণিকক্ষ এবং ডিজিটাল ক্যাম্পাসের প্রয়োজনীয় সুবিধা গড়ে তোলা হবে। এর মাধ্যমে প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক যোগাযোগ, যৌথ গবেষণা ও পারস্পরিক সহযোগিতার সুযোগ বাড়বে।
 

এ উদ্যোগের মাধ্যমে বিদেশের বিশ্ববিদ্যালয়ে কর্মরত বাংলাদেশি শিক্ষক ও গবেষকদেরও দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে যুক্ত করা সম্ভব হবে বলে জানান তিনি।
 

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইমেরিটাস অধ্যাপক আনোয়ারউল্লাহ চৌধুরী। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও উপস্থিত ছিলেন।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির

উচ্চশিক্ষার জন্য পৃথক টিভি চ্যানেল চালুর পরিকল্পনা ইউজিসির