সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পিএসসির সদস্য হলেন শেখ হাসিনার ছবি সরিয়ে আলোচনায় আসা জাবি অধ্যাপক নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, আঘাত হানতে পারে যেসব এলাকায় ১৩ থেকে ২০তম গ্রেডে চাকরির সুযোগ দিচ্ছে ঢাকা কর কমিশনারের কার্যালয় পরীমনির জন্মদিনে উড়োজাহাজে এল শিউলি ফুল: কে পাঠালেন এই উপহার? পাঠ্যবইয়ে ‘দাঁড়িপাল্লা’ বিতর্কের পর এবার প্রাথমিক স্তরের বইয়ে ‘নৌকা’র ছবি নিয়ে তোলপাড় সেন্টমার্টিনে দৈনিক সাড়ে ৩ হাজার পর্যটক ভ্রমণের সুযোগ, বাড়ছে রাত্রিযাপনের অনুমতি চার দিনের সরকারি সফরে টোকিও পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, চতুর্থ মেয়াদে ক্ষমতায় ফিরছেন তিনি ফেনীতে মানসিক ভারসাম্যহীন মেয়ের বটির কোপে মায়ের করুণ মৃত্যু স্বজনদের সম্পত্তির বিরোধে গোরস্থানে দাফনে বাধা, বাড়ির আঙিনায় বৃদ্ধের শেষ ঠিকানা ৭ দিনের মধ্যে বক্তব্য প্রত্যাহার ও নিঃশর্ত ক্ষমার দাবি, এনায়েতুল্লাহ আব্বাসীকে লিগ্যাল নোটিশ জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন প্রতিমন্ত্রী শাহে আলম ‘একটা স্নাইপার থাকলেই হতো’ মন্তব্যকারী সেই যুবক ৭ দিনের রিমান্ডে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে একাধিক সমঝোতা স্মারক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬ মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা

নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

  • আপলোড সময় : ২৬-১০-২০২৬ ১০:৫০:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৬-১০-২০২৬ ১০:৫০:৩২ পূর্বাহ্ন
নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় নির্বাসনে থাকার পর নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরেছেন বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কারজয়ী মারিয়া কোরিনা মাচাদো। দেশটির পরিবর্তিত ও চরম উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির মধ্যে তাঁর এই প্রত্যাবর্তন ঘটল।
 

রোববার (২৫ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাচাদো লেখেন, ‘আমি এখানে, আপনাদের সঙ্গে।’
 

জানা গেছে, গত জানুয়ারিতে নরওয়েতে নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করতে গিয়ে দেশ ছেড়েছিলেন মাচাদো। পরবর্তী সময়ে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে মার্কিন বাহিনী আটক করার পর দেশটিতে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। কয়েক দফা দেশে ফেরার চেষ্টা ব্যর্থ হওয়ার পর অবশেষে তিনি ভেনেজুয়েলায় পৌঁছান।
 

রোববার ভেনেজুয়েলার লারা রাজ্যের একটি গির্জায় প্রার্থনায় অংশ নিতে দেখা যায় মাচাদোকে। এ সময় হাজারো সমর্থক তাঁকে ঘিরে ধরেন এবং উষ্ণ অভ্যর্থনা জানান। পরে গাড়িবহর নিয়ে রাজধানী কারাকাসের উদ্দেশ্যে যাত্রা করেন তিনি এবং কারাকাসে পৌঁছে রাজপথে উন্মুক্ত গাড়িতে সমর্থকদের শুভেচ্ছা জানান।
 

মাচাদোর মিত্র ও সাবেক প্রেসিডেন্ট প্রার্থী এদমুন্দো গঞ্জালেস তাঁর দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে বলেন, "আমাদের নেতা মারিয়া কোরিনা ভেনেজুয়েলার মাটিতে ফিরেছেন। এই প্রত্যাবর্তন ভেনেজুয়েলার মানুষের সার্বভৌম কণ্ঠস্বরকে আবারও নেতৃত্ব দেওয়ার সুযোগ এনে দিল।" শিগগিরই তিনি নিজে দেশে ফিরে মাচাদোর সঙ্গে যোগ দেবেন বলেও জানান।
 

মাচাদোর মুখপাত্র ডেভিড স্মোলানস্কি এই প্রত্যাবর্তনকে ভেনেজুয়েলায় গণতান্ত্রিক উত্তরণ এবং অবাধ ও সুষ্ঠু প্রেসিডেন্ট নির্বাচন আয়োজনের পথে বড় পদক্ষেপ হিসেবে দেখছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মাচাদোর নিরাপত্তায় আশা প্রকাশ করেছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও দাবি করেছেন যে রাজনৈতিক সমঝোতা আলোচনার ফলেই এই নিরাপদ প্রত্যাবর্তন সম্ভব হয়েছে।
 


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো

নির্বাসন শেষে নিজ দেশ ভেনেজুয়েলায় ফিরলেন নোবেলজয়ী মাচাদো