শনিবার, ২৪ অক্টোবর ২০২৬ , ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে আগুন জ্বালিয়ে অবরোধ, যান চলাচল বন্ধ আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস মগবাজারে সংগীতশিল্পী আসিফ আকবরের গাড়িতে দুর্বৃত্তদের গুলি প্রধানমন্ত্রীর জাপান সফরে সই হতে পারে একাধিক সমঝোতা স্মারক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস খাদে পড়ে ৩ জনের প্রাণহানি, আহত ১৬ মালয়েশিয়ায় ধরপাকড় আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মাইকিং: নওগাঁয় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার সৌদির কারাগারে বন্দি প্রায় ৭ হাজার বাংলাদেশি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী

আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস

  • আপলোড সময় : ২৪-১০-২০২৬ ১০:৪০:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-১০-২০২৬ ১০:৪০:১৯ পূর্বাহ্ন
আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিকাশ আগামী দুই দশকে বিশ্ব অর্থনীতি ও সমাজে বড় ধরনের অস্থিরতা তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা ও মার্কিন বিলিয়নিয়ার বিল গেটস। তাঁর মতে, এআইয়ের প্রভাবে চাকরির বাজারে ব্যাপক পরিবর্তনের পাশাপাশি মানুষের জীবনযাত্রাও পুরোপুরি বদলে যেতে পারে।
 
​সম্প্রতি প্রকাশিত ‘ডিকোডার’ পডকাস্টের এক সাক্ষাৎকারে ৭০ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা এ কথা বলেন।
 
​বিল গেটস বলেন, এআইনির্ভর অর্থনীতিতে রূপান্তরের এই প্রক্রিয়া প্রায় ২০ বছর স্থায়ী হতে পারে। এই পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়ার সময় কেউ লাভবান হবেন, আবার কেউ ক্ষতিগ্রস্ত হবেন। সমাজকে দীর্ঘ সময় ধরে এই অস্থিরতা সামলাতে হবে। তবে প্রযুক্তির অগ্রগতি এবং এর বিকাশ নিয়ন্ত্রণে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়, তার ওপর ভিত্তি করে এই সময়কাল কমবেশি হতে পারে।
 
​তিনি জানান, এআই ও মানুষের মতো দেখতে রোবটের উন্নতির ফলে ভবিষ্যতে যন্ত্রই বাড়ি নির্মাণ, খাদ্য উৎপাদন এবং অস্ত্রোপচারের মতো জটিল কাজগুলো করতে পারবে। এতে পণ্য ও সেবার ঘাটতি কমে আসবে। তবে শিশুর যত্ন, রান্না, শিল্পকলা ও খেলাধুলার মতো কাজগুলো মানুষ নিজেদের হাতেই রাখতে চাইবে।
 
​স্বাস্থ্যসেবা ও কৃষিতে এআইয়ের সম্ভাবনার কথা তুলে ধরে গেটস সতর্ক করে বলেন, এই প্রযুক্তির দ্রুত বিকাশ মোকাবিলায় সরকার ও সমাজ এখনো যথেষ্ট প্রস্তুত নয়। সাইবার হামলা ও জীববৈজ্ঞানিক হুমকি ঠেকাতে সরকারি নজরদারি এবং প্রযুক্তিগত সুরক্ষা জোরদার করা অত্যন্ত জরুরি। এআইয়ের ঝুঁকি সামলানোর দায়িত্ব কেবল প্রযুক্তি কোম্পানিগুলোর ওপর ছেড়ে দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস

আগামী ২০ বছর এআইয়ের কারণে বিশ্বজুড়ে অস্থিরতা থাকতে পারে: বিল গেটস