বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা

এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১২:৪৮:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১২:৪৮:৫৮ অপরাহ্ন
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’
প্রতিষ্ঠানগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এজেন্টের ক্রমবর্ধমান ঝুঁকি ও অভ্যন্তরীণ নিরাপত্তা হুমকি (ইনসাইডার থ্রেট) মোকাবিলায় নতুন নিরাপত্তাব্যবস্থা চালু করেছে প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফট।
​বৃহস্পতিবার (২২ অক্টোবর) প্রযুক্তিবিষয়ক আন্তর্জাতিক পোর্টাল টেকক্রাঞ্চের বরাতে এ তথ্য জানিয়েছে জাগোনিউজ২৪।
 
​মাইক্রোসফটের ‘প্রজেক্ট পারসেপশন’-এর অংশ হিসেবে এই নতুন কাঠামোর নাম দেওয়া হয়েছে ‘গার্ডিয়ান এজেন্টস’। কোনো করপোরেট বা প্রাতিষ্ঠানিক নেটওয়ার্কে কর্মরত বিভিন্ন এআই এজেন্টের গতিবিধি ও সিদ্ধান্ত সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে এটি।
 
​এর আগে ওপেনএআই ও অ্যানথ্রপিকের মতো শক্তিশালী মডেলগুলোর সম্ভাব্য অপব্যবহার ঠেকাতে ‘রেড’, ‘ব্লু’ ও ‘গ্রিন’ টিমভিত্তিক নিরাপত্তাকাঠামো নিয়ে কাজ শুরু করেছিল মাইক্রোসফট। তবে সম্প্রতি মাইক্রোসফটের প্রধান নির্বাহী সত্য নাদেলা সতর্ক করে বলেন, কেবল বাইরের হ্যাকাররাই নয়, প্রতিষ্ঠানের নিজস্ব নিয়ন্ত্রণাধীন এআই এজেন্টও বিপজ্জনক হয়ে উঠতে পারে যদি সেগুলোর ওপর স্বাধীন নজরদারি না থাকে।
 
​নাদেলা তাঁর ব্যক্তিগত ব্লগে লিখেছেন, এআই মডেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তার প্রতিশ্রুতির ওপর পুরোপুরি নির্ভর করা ঝুঁকিপূর্ণ। কারণ এআই এজেন্টকে প্রতিষ্ঠানের অত্যন্ত সংবেদনশীল তথ্য ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হচ্ছে। ফলে ‘বুদ্ধিমত্তা সরবরাহ’ এবং সেই ‘বুদ্ধিমত্তার ওপর কর্তৃত্ব’—এ দুটি বিষয়কে অবশ্যই আলাদা রাখা প্রয়োজন।
 
​মাইক্রোসফটের প্রধান নিরাপত্তা কর্মকর্তা হায়েতে গ্যালোও জানান, উন্নত এআই মডেলগুলোকে নির্দিষ্ট কাজের জন্য তৈরি করা হলেও প্রতিষ্ঠানের নীতি মেনে চলার মতো বিচক্ষণ বিচারবুদ্ধি সবসময় তাদের থাকে না। ফলে অনাকাঙ্ক্ষিত কোনো পদক্ষেপ বড় ধরনের বিপর্যয় তৈরি করতে পারে।
 
​এই ঝুঁকি কমাতে ‘মাইক্রোসফট ডিফেন্ডার’-এ নতুন শনাক্তকরণ ফিচার যুক্ত করা হয়েছে, যা ক্লদ কোড, কোডেক্স ও ওপেনক্লসহ প্রায় ৬০ ধরনের এআই এজেন্ট শনাক্ত করতে সক্ষম। এছাড়া যেকোনো ঝুঁকিপূর্ণ কার্যক্রমে মানুষের চূড়ান্ত অনুমোদন (হিউম্যান-ইন-দ্য-লুপ) বাধ্যতামূলক করার সুবিধাও এতে রাখা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’

এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’