বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ , ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’ সৌদিতে সেনা মোতায়েনের অনুমতি চেয়ে তুর্কি পার্লামেন্টে প্রস্তাব আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার সম্ভাবনা নেই: স্পিকার পূজা শেষ হতেই দেশে কমল স্বর্ণের দাম 'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা

'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস

  • আপলোড সময় : ২২-১০-২০২৬ ১০:২৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-১০-২০২৬ ১০:২৬:৪৭ পূর্বাহ্ন
'ভয়াবহ চক্রান্ত থেকে বেঁচে গেছি', পদত্যাগের পর ইশরাক হোসেনের স্ট্যাটাস
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশকে 'এযাবৎকালের সেরা পরামর্শ' হিসেবে আখ্যা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রীর এই নির্দেশ মেনে নেওয়ার ফলেই একটি স্বার্থান্বেষী মহলের সাজানো ভয়াবহ চক্রান্ত থেকে নিজেকে রক্ষা করতে পেরেছেন তিনি।
 
​বৃহস্পতিবার (২২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এসব কথা বলেন।
 
​পোস্টে ইশরাক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে পদত্যাগের নির্দেশ দিলে শুরুতে এটিকে তিনি শাস্তি হিসেবেই ধরে নিয়েছিলেন। কিন্তু প্রধানমন্ত্রী আগেই বুঝতে পেরেছিলেন যে, একটি গণমাধ্যম ও স্বার্থান্বেষী গোষ্ঠী তার বিরুদ্ধে শক্তিশালী ও ক্ষতিকর এক ছক সাজিয়ে রেখেছে।
 
​ষড়যন্ত্রের বিবরণ দিয়ে ইশরাক লেখেন, ওই ছকের মাধ্যমে একের পর এক মিথ্যা প্রতিবেদন ও প্রচারণা চালিয়ে তার চরিত্র হনন করা হতো। এর মাধ্যমে তাকে জনগণের তুমুল সমালোচনার মুখে ফেলা এবং শুভাকাঙ্ক্ষী ও সিনিয়র নেতাদের সঙ্গে দূরত্ব তৈরি করে একঘরে করার পরিকল্পনা ছিল। পরিস্থিতি এমন পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছিল, যাতে বাধ্য হয়ে তাকে রাজনৈতিক জীবনের ইতি টানতে হয়।
 
​সরকারপ্রধানের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করে তিনি লেখেন, "আমি তার প্রতি অন্ধ বিশ্বাস রাখা একজন কর্মী। আল্লাহর রহমতে দেশনায়ক তারেক রহমান আমাকে ছোট ভাইয়ের মতো স্নেহের চোখে দেখেন এবং সব সময় আমার জন্য ভালো কিছু চিন্তা করেন।"
 
​স্ট্যাটাসের শেষ অংশে নিজ দলের ভেতরের ষড়যন্ত্রকারীদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দেন ইশরাক। তিনি বলেন, নিজ দলের কোনো সুযোগসন্ধানী যদি এই ষড়যন্ত্রে যুক্ত থাকার প্রমাণ পাওয়া যায়, তবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঢাকায় কোনো ধরনের 'কূটচাল' চলবে না বলেও কড়া ভাষায় সতর্ক করে দেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’

এআই এজেন্টের ঝুঁকি ঠেকাতে মাইক্রোসফটের নতুন নিরাপত্তাব্যবস্থা ‘গার্ডিয়ান এজেন্টস’