আগামী শনিবারের সম্ভাব্য বিক্ষোভ কর্মসূচিকে সামনে রেখে দেশজুড়ে এই কড়া নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশের পাশাপাশি মাঠে নামানো হবে সেনাবাহিনীর বিশেষ ‘সেন্তিনেল’ ইউনিটের সদস্যদের।
মঙ্গলবার (২০ অক্টোবর) দেশটির জাতীয় পরিষদে দেওয়া বক্তব্যে ফরাসি স্বরাষ্ট্রমন্ত্রী লরেন্ট নুনিয়েজ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, সহিংসতা নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরা মাঠে থাকলে পুলিশ ও জেন্ডার্মেরির সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় আরও বেশি মনোযোগ দিতে পারবেন।
এদিকে, শনিবারের কর্মসূচি ঘিরে দেশজুড়ে ব্যাপক পুলিশ মোতায়েনের কথা জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী সেবাস্তিয়েন লেকোর্নু। তার অভিযোগ, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও শিক্ষাব্যবস্থায় বিশৃঙ্খলার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভকে পুঁজি করে কট্টর বামপন্থি গোষ্ঠীগুলো দেশে সহিংসতা উসকে দিচ্ছে।
নিরাপত্তা নিশ্চিতে এসব গোষ্ঠীকে কোনোভাবেই প্রেসিডেন্টের কার্যালয় ও প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের দিকে মিছিল নিয়ে এগোতে দেওয়া হবে না বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী।
