মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি

খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪

  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৮:১৩:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৮:১৩:২৭ অপরাহ্ন
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪
রাজধানীর খিলক্ষেতে এক পুলিশ কর্মকর্তার বাড়ি থেকে মাদক সেবন ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে বিপুলসংখ্যক নারী-পুরুষকে আটক করা হয়েছে। বাড়িটি পুলিশ সদর দপ্তরের এক অতিরিক্ত ডিআইজির মালিকানাধীন হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে ওএসডি করা হয়েছে।
 
​মঙ্গলবার (২০ অক্টোবর) স্টার নিউজের এক প্রতিবেদন থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) এই অভিযানের কথা জানা যায়।
 
​ডিবি জানায়, খিলক্ষেত থানাধীন পুলিশ হাউজিং-১ এলাকার ওই তিনতলা বাড়িটিতে রাতভর ডিজে পার্টির আড়ালে মাদকের কারবার চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে সেখানে অভিযান চালিয়ে ৮৪ জনকে আটক করা হয়।
​আটককৃতদের মধ্যে ২৬ জন নারী এবং ৫৮ জন পুরুষ রয়েছেন। তাদের মধ্যে একজন আফগানিস্তানের নাগরিকও রয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে।
 
​বাড়িটির মালিক পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি (পার্সোনাল ম্যানেজমেন্ট-২) আব্দুল্লাহ আল জহির। এই ঘটনার পরপরই তাকে ওএসডি করে সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।
 
​গোয়েন্দা পুলিশের উত্তরা বিভাগের ওই অভিযানে ঘটনাস্থল থেকে ইয়াবা, গাঁজা, বিদেশি মদ এবং কনডমসহ নানা ধরনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
 
​ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ওই পুলিশ কর্মকর্তা এয়ারবিএনবির মাধ্যমে বাড়িটি ভাড়া দিয়েছিলেন। সেখানেই অবৈধভাবে মাদকের আসর ও ডিজে পার্টি চলছিল।
 
​ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার ইলিয়াস কবির জানান, বাড়িটি মূলত হোস্ট ও কো-হোস্টের মাধ্যমে পরিচালিত হতো। অভিযানে কো-হোস্ট মাহবুবুল আলমকেও আটক করা হয়েছে।
 
​তবে বাড়ির মালিক অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহির দাবি করেছেন, তার বাড়িটি এয়ারবিএনবি ও ট্রাভেলার প্ল্যাটফর্মে তালিকাভুক্ত। এটি কেবল জন্মদিন বা গায়েহলুদের মতো পারিবারিক অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হতো।
 
​সেখানে মাদক বা অবৈধ কোনো কর্মকাণ্ডের ওপর কড়া নিষেধাজ্ঞা ছিল বলে দাবি করেন তিনি। ভাড়া দেওয়া বাসায় গোপনে কেউ অপরাধ করলে তার দায় বাড়ির মালিকের ওপর বর্তায় কি না, সেই প্রশ্নও তুলেছেন ওই পুলিশ কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড