মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী

পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ২০-১০-২০২৬ ০৭:০৮:৩৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-১০-২০২৬ ০৭:০৮:৩৮ অপরাহ্ন
পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী
পানির সংকট নিরসন ও কৃষির ব্যাপক উন্নয়নে দেশের দুই বৃহৎ নদী পদ্মা ও তিস্তায় ব্যারাজ নির্মাণের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে আয়োজিত এক বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
​মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে অনুষ্ঠিত এই জনসভার খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম কালবেলা।
 
​জনসভায় প্রধানমন্ত্রী বলেন, পানির স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হওয়ার কারণে পদ্মা নদী ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে। এ সমস্যা সমাধানে সরকার তিস্তা এবং পদ্মা নদীতে নতুন ব্যারাজ নির্মাণ করে পানির সংকট দূর করবে।
 
​পানির ন্যায্য হিস্যার বিষয়ে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন, যারা এই সংকট তৈরি করেছে তাদের সঙ্গে সরাসরি কথা বলা হবে। প্রয়োজনে বাংলাদেশের মানুষের পানির অধিকার আদায়ে যতদূর যাওয়া প্রয়োজন, সরকার সেই চেষ্টাই করবে।
 
​কৃষকদের জন্য নেওয়া সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে সরকারপ্রধান বলেন, আগামী মৌসুমের জন্য দেশের প্রায় চার হাজার আখচাষিকে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছে। সরকার গভীরভাবে বিশ্বাস করে, এই দেশের কৃষক বাঁচলেই কেবল দেশের কৃষি বাঁচবে।
 
​তিনি আরও জানান, সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী এরই মধ্যে দেশের ১৩ লাখ প্রান্তিক কৃষকের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ সুদসহ মওকুফ করা হয়েছে।
 
​পাশাপাশি দেশজুড়ে খাল খনন ও নদী সংস্কারের মেগা পরিকল্পনার কথাও জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, আগামী পাঁচ বছরে দেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে, যার মধ্যে গত আট মাসে প্রায় ৮০০ কিলোমিটারের কাজ এরই মধ্যে শেষ হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড