মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র নিশ্চিত করেছে।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন ও নাটোর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ গণমাধ্যমকে হতাহতের এই তথ্য জানিয়েছেন।
তারা জানান, ভোররাতে বাস ও ট্রাকের মধ্যে এই মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই ৯ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও পাঁচজনের মৃত্যু হয়।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা সম্ভব হয়নি। খবর পেয়ে উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে মরদেহগুলো উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
এছাড়া আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক।
