শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬ , ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি হরমুজ প্রণালিতে সামরিক সরঞ্জাম পাঠাচ্ছে দক্ষিণ কোরিয়া যুক্তরাষ্ট্রে চালকবিহীন রোবোট্যাক্সি ‘সাইবারক্যাব’ নামাল টেসলা ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার জব্দের নির্দেশ বাঘাইছড়িতে দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে জেলা প্রশাসনের সহায়তা তিতাস নদীতে ৫ মণ বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করল কুমিল্লা উত্তর জেলা বিএনপি উবারে ব্যাপক ছাঁটাই, চাকরি হারাচ্ছেন ৩ হাজার ৪০০ কর্মী ব্র্যাকে জেলা পর্যায়ের চাকরি, স্নাতক পাসেই আবেদনের সুযোগ নবম পে-স্কেলের প্রজ্ঞাপন আসছে রোববার ফের কুয়েতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা বন্যার জেরে নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ মেসিকে সম্মান জানাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অভিনব আয়োজন প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস আজ প্রক্সি দিয়ে লিখিত ও মৌখিক পরীক্ষা পার, চাকরিতে যোগ দিতে এসে ধরা পড়লেন প্রার্থী বাঘাইছড়িতে ৭২.৫৬ ঘনফুট অবৈধ সেগুন-গামারী কাঠ জব্দ করেছে ২৭ বিজিবি মালয়েশিয়ায় মানবপাচারের শিকার দুই বাংলাদেশিকে উদ্ধার সম্মিলিত ইসলামী ব্যাংকে টাকা তুলতে প্রথম দিনে ১৩০০ কোটি টাকার আবেদন সাড়ে পাঁচ মাস পর আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি ইরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল পেরু

যে কারনে মাদক নেন ইলন মাস্ক

  • আপলোড সময় : ১৯-০৩-২০২৪ ০৯:০৬:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৩-২০২৪ ১২:২৭:২৮ পূর্বাহ্ন
যে কারনে মাদক নেন ইলন মাস্ক
ভয়াবহ মাদক সেবনের কথা স্বীকার করেছেন বিশ্বের অন্যতম ধনকুব ইলন মাস্ক। নিয়মিত কেটামিনের মতো ভয়াবহ মাদক ‘মনের নেতিবাচক অবস্থা’ দূর করতে ‘প্রকৃত’ ডাক্তারের পরামর্শে তিনি এসব মাদক নিচ্ছেন। মাদকগ্রহণ তার প্রতি বিনিয়োগকারীদের আস্থা কমাবে না বলে মনে করেন যুক্তরাষ্ট্রের এ বিত্তশালীর।
 
সোমবার (১৮ মার্চ) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিএনএননের সাবেক সাংবাদিক ডন লেমনকে দেওয়া এক সাক্ষাৎকারে মাস্ক এসব কথা স্বীকার করেছেন। বৈদ্যুতিক গাড়ি কোম্পানি টেসলা, মহাকাশ পরিবহন সংস্থা স্পেস এক্স ও সমাজমাধ্যম এক্সের (টুইটার) কর্ণধার মাস্ক নিজের মাদক নেওয়ার বিষয়টির সমর্থনে নানা কথা বলেছেন।
 
চাপ সামলাতে কেটামিনের মতো মাদক বেশ সহায়ক জানিয়ে আলোচিত এ উদ্যোক্তা বলেন, একজন প্রকৃত ডাক্তার’ আমাকে এ মাদকটি নেওয়ার পরামর্শ দিয়েছেন। আমি প্রতি দুই সপ্তাহে একবার অল্প পরিমাণে তা সেবন করি। খুব বেশি কেটামিন সেবন করলে আপনি সত্যিই কাজ করতে পারবেন না। কিন্তু আমাকে প্রচুর কাজ করতে হয়। আমি সাধারণত দিনে ১৬ ঘন্টা কাজ করি। তাই দীর্ঘ সময় মানসিকভাবে অমনোযোগী থাকার আমার কোনো সুযোগ নেই। 
 
ডন লেমনকে দেওয়া সাক্ষাৎকারটি মাস্কের সমাজমাধ্যম এক্সে প্রকাশিত হয়েছে। এতে মাস্ক বলেছেন, আমার মাদক গ্রহণ সরকার ও বিনিয়োগকারীদের সঙ্গে আমাদের কোম্পানির সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না।  
 
মাদক গ্রহণের বিষয়টি প্রকাশ করা প্রসঙ্গে মাস্ক বলেন, কেটামিন বিষণ্নতা বা ব্যথা উপশমে সহায়ক। তাই এটা অন্যকেও সহায়তা করতে পারে বলে আমার ধারণা। 
 
সূত্র : এনডিটিভি, আলজাজিরা

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি

জেন-জির পর ভারতে এবার জেন-আলফাদের বিক্ষোভ, শিক্ষা সংস্কারের দাবি