সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত

যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা

  • আপলোড সময় : ১৩-১০-২০২৬ ০৯:৪৩:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৬ ০৯:৪৩:২১ পূর্বাহ্ন
যুদ্ধের প্রভাবে উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে মন্দার আশঙ্কা

ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ এবং হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল বন্ধ থাকার প্রভাবে ২০২৬ সালে মধ্যপ্রাচ্য ও মধ্য এশিয়ার অর্থনীতি ০.৩ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)।
 

মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রকাশিত আইএমএফের পূর্বাভাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আল-জাজিরা। ছয় মাস আগে সংস্থাটি এ অঞ্চলে ১.৯ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির সম্ভাবনা দেখিয়েছিল।
 

নতুন পূর্বাভাসে প্রবৃদ্ধির পরিবর্তে অর্থনৈতিক সংকোচনের আশঙ্কা করা হয়েছে। আইএমএফের মতে, যুদ্ধের কারণে তেল উৎপাদন, জাহাজ চলাচল ও রপ্তানি ব্যাহত হচ্ছে; দীর্ঘ সময় হরমুজ প্রণালি বন্ধ থাকায় পরিস্থিতি আরও জটিল হয়েছে।
 

পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর ইরাক, কুয়েত, কাতার ও বাহরাইনের অর্থনীতি দুই অঙ্কের হারে সংকুচিত হতে পারে। তবে তেল উৎপাদন এবং বাণিজ্যপথ স্বাভাবিক হলে ২০২৭ সালে এসব দেশে উল্লেখযোগ্য অর্থনৈতিক পুনরুদ্ধারের সম্ভাবনা রয়েছে।
 

দেশভিত্তিক পূর্বাভাসে ইরানের অর্থনীতি ৭.৬ শতাংশ সংকুচিত হওয়ার আশঙ্কা করা হয়েছে। সৌদি আরবের মোট দেশজ উৎপাদন (জিডিপি) ৩.৩ শতাংশ এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি ৩.৯ শতাংশ কমতে পারে।
 

উপসাগরীয় দেশগুলোর মধ্যে চলতি বছর কেবল ওমানের অর্থনীতিতে ইতিবাচক প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছে আইএমএফ। সংস্থাটির হিসাব অনুযায়ী, দেশটির অর্থনীতি ২.৪ শতাংশ বাড়তে পারে।
 

তবে ২০২৬ সালের মন্দার পর ২০২৭ সালে অঞ্চলটিতে অর্থনৈতিক কার্যক্রম ঘুরে দাঁড়ানোর আশা করছে সংস্থাটি। এ ক্ষেত্রে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং তেল রপ্তানি স্বাভাবিক হওয়াকে গুরুত্বপূর্ণ শর্ত হিসেবে বিবেচনা করা হয়েছে।
 

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন করা হয়। এ পথে জাহাজ চলাচল ব্যাহত হলে তেল রপ্তানিকারক দেশগুলোর আয়, আন্তর্জাতিক বাণিজ্য এবং বৈশ্বিক জ্বালানি সরবরাহে নেতিবাচক প্রভাব পড়তে পারে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার