মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ , ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি

  • আপলোড সময় : ১২-১০-২০২৬ ০৭:২০:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-১০-২০২৬ ০৭:২০:৫২ অপরাহ্ন
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১২ কেজির বেশি স্বর্ণ, রুপা ১২ কেজি

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণের ওজন দাঁড়িয়েছে ১২ কেজি ১৭৪ গ্রাম। এ ছাড়া পাওয়া গেছে ১২ কেজি ৬৯০ গ্রাম রুপা।
 

সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়। সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেন কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ।
 

জেলা জুয়েলারি সমিতির ১০ জন সদস্য স্বর্ণ ও রুপার ওজন নির্ধারণের কাজ করেন। তবে বৈদেশিক মুদ্রার গণনা তখনো শেষ হয়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।
 

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক সোহানা নাসরিন, জেলা পরিষদের প্রশাসক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক মো. রমজান আলী এবং স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জেবুন নাহার শাম্মী।
 

এ ছাড়া জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ইশতিয়াক ইমন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জেসমিন আক্তার এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ উপস্থিত ছিলেন।
 

এর আগে ২০২০ সালের ১১ মার্চ পাগলা মসজিদের দানবাক্সে জমা পড়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনা করা হয়েছিল। সে সময় নিলামে ৪১৫ ভরি ১ আনা স্বর্ণ এবং ১৬৪ ভরি রুপা বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১০০ টাকা পাওয়া যায়।
 

এ ছাড়া ওই সময় বৈদেশিক মুদ্রা নগদায়ন করে আয় হয়েছিল ১ লাখ ২৭ হাজার ৬৫১ টাকা।
 

প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে পাগলা মসজিদের তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৪১ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। এর বাইরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অনুদান হিসেবে এসেছে আরও ৩৯ লাখ ৩২ হাজার ১০৬ টাকা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড

চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড