সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত

মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ০২:৪২:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ০২:৪২:২৪ অপরাহ্ন
মঙ্গলে বাতাসের ক্ষয়ে তৈরি পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করল কিউরিওসিটি

মঙ্গল গ্রহের ভোরের আলোয় খাঁজকাটা পাহাড়ের বিরল দৃশ্য ধারণ করেছে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার রোবটযান কিউরিওসিটি। ছবিতে বাতাসের দীর্ঘদিনের ক্ষয়ে তৈরি শৈলশিরা ও পাহাড়ের গঠন স্পষ্টভাবে ফুটে উঠেছে।
 

শুক্রবার (৯ অক্টোবর) আমার দেশ অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, গত ৬ অক্টোবর ছবিটি প্রকাশ করে নাসা। এর আগে গত ১১ আগস্ট কিউরিওসিটির মাস্টক্যাম যন্ত্র দিয়ে ছয়টি ছবি তোলা হয়, যা একত্র করে বিস্তৃত দৃশ্যটি তৈরি করা হয়েছে।
 

নাসার তথ্য অনুযায়ী, মঙ্গলের এই পাহাড়গুলোর এত বিস্তারিত দৃশ্য আগে ধারণ করা সম্ভব হয়নি। ছবিটি প্রক্রিয়াকরণের সময় সাদা রঙের ভারসাম্য অপরিবর্তিত রাখা হয়েছে, যাতে ভোরের আলোয় পাহাড়ের স্বাভাবিক রূপ ফুটে ওঠে।
 

দূরের পাহাড়ের খাঁজে সকালের আলো পড়ায় শৈলশিরাগুলোর গঠন আরও স্পষ্ট হয়েছে। বিজ্ঞানীরা আশা করছেন, এই ছবি মঙ্গলের ভূপ্রকৃতি কীভাবে তৈরি হয়েছে, তা বুঝতে নতুন তথ্য দেবে।
 

বাতাসের ক্ষয়ে তৈরি বিশেষ ভূপ্রকৃতি

 

ছবিতে দিগন্তজুড়ে দেখা যাওয়া লম্বা ও খাঁজকাটা শৈলশিরাগুলোকে বলা হয় ‘ইয়ারড্যাং’। দীর্ঘ সময় ধরে বাতাসের ক্ষয়প্রক্রিয়ায় এ ধরনের ভূপ্রকৃতি তৈরি হয়।
 

নাসার তথ্য অনুযায়ী, মঙ্গলের মাউন্ট শার্পের উত্তর-পশ্চিম অংশে ইয়ারড্যাংয়ের স্তর প্রায় ১০ মাইল বা ১৬ কিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত। এই অঞ্চলের ভূতাত্ত্বিক বৈশিষ্ট্য নিয়ে গবেষণায় নতুন ছবিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
 

প্রায় তিন মাইল উঁচু মাউন্ট শার্পে এক দশকেরও বেশি সময় ধরে অনুসন্ধান চালাচ্ছে কিউরিওসিটি। নাসার ভাষ্য অনুযায়ী, আগস্টের শেষ দিকে রোভারটি প্রায় এক কিলোমিটার উচ্চতায় পৌঁছায়, যা মঙ্গলে কোনো রোভারের পৌঁছানো সর্বোচ্চ উচ্চতা।
 

ইয়ারড্যাংয়ের আরও কাছাকাছি পৌঁছালে এ ধরনের ভূপ্রকৃতির আরও ছবি পাওয়ার আশা করছে নাসা। এসব ছবি বিশ্লেষণ করে শৈলশিরাগুলোর গঠন ও উৎপত্তি সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করবেন বিজ্ঞানীরা।
 

মঙ্গলে প্রাণের উপযোগী পরিবেশের অনুসন্ধান

 

মঙ্গলে অতীতে প্রাণের অস্তিত্বের উপযোগী পরিবেশ ছিল কি না, তা অনুসন্ধান করছে নাসার দুটি রোবটযান কিউরিওসিটি ও পারসিভিয়ারেন্স। কয়েক বছর ধরে গ্রহটির বিভিন্ন অঞ্চলে গবেষণা চালিয়ে যাচ্ছে যান দুটি।
 

পারসিভিয়ারেন্স বর্তমানে জেজেরো গহ্বর এলাকায় কাজ করছে। অন্যদিকে, কিউরিওসিটি অনুসন্ধান চালাচ্ছে মঙ্গলের আরেকটি অঞ্চলে। দুই রোভারের মধ্যে দূরত্ব প্রায় ২ হাজার ৩০০ মাইল বা ৩ হাজার ৭০০ কিলোমিটার।
 

২০১১ সালের নভেম্বরে মঙ্গলের উদ্দেশে যাত্রা শুরু করে কিউরিওসিটি। পরের বছরের আগস্টে এটি গেইল গহ্বরে অবতরণ করে। গহ্বরটি মঙ্গলের দক্ষিণের গর্তযুক্ত উচ্চভূমি ও উত্তরের তুলনামূলক মসৃণ সমভূমির মধ্যবর্তী এলাকায় অবস্থিত।
 

গেইল গহ্বরের বয়স আনুমানিক ৩৭০ কোটি বছর। সেখানে অনুসন্ধান চালিয়ে এখন পর্যন্ত ৪২টি শিলার গুঁড়ার নমুনা সংগ্রহ করেছে কিউরিওসিটি।
 

রোভারটির বাহুর প্রান্তে থাকা ড্রিল দিয়ে এসব নমুনা সংগ্রহ করা হয়েছে। মাউন্ট শার্পে আরোহণের পাশাপাশি মঙ্গলে অতীতের পরিবেশ ও প্রাণের সম্ভাবনা সম্পর্কে প্রমাণ খুঁজছে যানটি।
 

কিউরিওসিটির অনুসন্ধানে এরই মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। এর মধ্যে রয়েছে আগে শনাক্ত না হওয়া জৈব যৌগের উপস্থিতি সম্পর্কে পাওয়া তথ্য।
 

সূত্র: ইউএসএ নিউজ


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার