সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় নির্বাচনে অংশ নিতে বাধা নেই: আইনমন্ত্রী খুলনা ও বাগেরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী, পরিদর্শন করবেন মোংলা নৌঘাঁটি ‘স্বৈরাচারকে ফিরে আসার পথ করে দিলে শহীদদের সঙ্গে গাদ্দারি করা হবে’ জামালপুরে ৮৩ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেপ্তার ডামি নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে চিরস্থায়ী গোরস্থানে পাঠিয়েছিলেন হাসিনা: রিজভী ডেঙ্গু পরিস্থিতি ও পরিচ্ছন্নতা দেখতে আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী মুসলিমবিদ্বেষী স্লোগান: স্পেনকে ২০ হাজার ডলার জরিমানা করল ফিফা কক্সবাজারের ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন, ৫ পর্যটকের প্রাণহানি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় থাকা সশস্ত্র গোষ্ঠীর নেতা হলেন ইরাকের উপপ্রধানমন্ত্রী দেশজুড়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, মণ্ডপে মণ্ডপে মহাষষ্ঠী পূজা নতুন পে-স্কেল পেতে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে এমপিওভুক্ত শিক্ষকদের নেত্রকোনায় সাংবাদিককে প্রকাশ্যে গুলি করে হত্যা ইয়েমেনে প্রেসিডেন্টের প্রাসাদে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত অন্তত ৫ সিরাজগঞ্জে অস্ত্রের মুখে ৪০০ গ্যাস সিলিন্ডার লুট, গ্রেপ্তার ৩ কুমিল্লা সীমান্তে বাংলাদেশ পুলিশের দুই সদস্যকে ধরে নিয়ে গেল বিএসএফ জাবিপ্রবিতে ‘রিসার্চ পাবলিকেশন অ্যাওয়ার্ড’: ব্যবসায় প্রশাসন অনুষদে পুরস্কৃত তিন শিক্ষক দুর্গোৎসব উপলক্ষে সাজেকে ৬ দিনের জন্য সড়ক অবরোধ স্থগিত

সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী

  • আপলোড সময় : ০৯-১০-২০২৬ ১০:২৯:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৬ ১০:২৯:৫৩ পূর্বাহ্ন
সড়কে চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তি রুখবে নতুন শ্রমিক কমিটি: রিজভী

সড়কে আইনবহির্ভূত কর্মকাণ্ড, চাঁদাবাজি ও মাফিয়াবৃত্তির অবসান ঘটিয়ে পরিবহন খাতে দ্রুত শৃঙ্খলা ফিরে আসবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তাঁর মতে, সদ্য গঠিত সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের নতুন কমিটি এ বিষয়ে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করবে।
 

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
 

এদিন বিএনপি নেতা নাজিম উদ্দীনের নেতৃত্বে শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রিজভী। এ সময় তিনি দেশের পুরো পরিবহন খাতকে নতুন করে ঢেলে সাজানোর কথা জানান।
 

রুহুল কবির রিজভী বলেন, সম্পূর্ণ নতুন চিন্তাধারার মাধ্যমে পরিবহন খাতে দীর্ঘদিনের অচলাবস্থার অবসান ঘটানো হবে। এর মধ্য দিয়ে এই খাতটিকে আইনসংগত করার পাশাপাশি যাত্রীসেবায় একটি নতুন দৃষ্টান্ত স্থাপন করা সম্ভব হবে।
 

সড়ক পরিবহন খাতকে ঘিরে গড়ে ওঠা কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করতে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি। নতুন নেতৃত্ব এ ক্ষেত্রে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপির এই নেতা।
 

তিনি আরও জানান, ফেডারেশনের নতুন এই কমিটি পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষার পাশাপাশি সাধারণ যাত্রীদের সেবার মান উন্নয়নেও জোরালোভাবে কাজ করবে।
 

দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রিজভী বলেন, রাজনৈতিক বিশৃঙ্খলা ঠেকাতে প্রকৃত রাজনীতিবিদরা দায়িত্বে এলে গত ১৭ বছরের নৈরাজ্য পুরোপুরি বন্ধ হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার