মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ , ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান ভারতে ইলিশ রপ্তানি বন্ধ চেয়ে সরকারকে আইনি নোটিশ ২৮ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা: মামলায় জামিন পেলেন তানজিন তিশা ফিফার নতুন প্রস্তাবে বড় অর্থ পেতে পারে বাংলাদেশ রংপুর স্টেডিয়াম হবে ‘শহীদ আবু সাঈদ স্টেডিয়াম’, ঘোষণা প্রতিমন্ত্রীর নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার এনার্জি: রয়টার্স অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে তাড়াহুড়ার কিছু নেই: দিনেশ ত্রিবেদী রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর

অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৬ ০১:০২:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৬ ০১:০২:০৩ অপরাহ্ন
অন্তরঙ্গ দৃশ্য ফাঁসের ভয় নিয়ে মুখ খুললেন বিজয় ও রাধিকা

সিনেমায় অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা যতটা চ্যালেঞ্জের, পর্দার সেই দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কাও অভিনয়শিল্পীদের জন্য কম উদ্বেগের নয়। ২০১৬ সালে মুক্তি পাওয়া ‘পার্চড’ সিনেমার অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার পর ভয় পেয়েছিলেন অভিনেত্রী রাধিকা আপ্তে। এবার ‘লাস্ট স্টোরিজ ৩’–এ অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় এবং দৃশ্য ফাঁসের শঙ্কা নিয়ে নতুন করে মুখ খুলেছেন অভিনেতা বিজয় বর্মা ও রাধিকা আপ্তে।
 

এক সাক্ষাৎকারে রাধিকা জানান, অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার বিষয়টি অভিনয়শিল্পীদের নিয়ন্ত্রণে থাকে না। তাই এটি নিয়ে সব সময় দুশ্চিন্তা করে লাভ নেই। বরং নিজের কাজের লক্ষ্য এবং পরিচালক ও নির্মাতাদের উদ্দেশ্যের ওপর আস্থা রাখাটা জরুরি। এরপর নিজের কাজটুকু করে এগিয়ে যেতে হয়।
 

সম্প্রতি ‘লাস্ট স্টোরিজ ৩’–এ আলী ফজলের সঙ্গে একটি অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছেন রাধিকা। এমন দৃশ্যে অভিনয়ের ঝুঁকির বিষয়টি মাথায় থাকে উল্লেখ করে তিনি বলেন, ‘যাঁদের দৃষ্টিভঙ্গিই খারাপ, তাঁদের আমরা কী করতে পারি? তাঁদের বাড়িতে গিয়ে তো বলতে পারি না, এসব করবেন না। সত্যি বলতে, এখানে কিছুই করার থাকে না। অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় মাথায় রাখতে হয় যে দৃশ্য ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সেই ঝুঁকি জেনেই কাজ করতে হয়।’
 

অন্যদিকে ‘লাস্ট স্টোরিজ ২’–এর সুজয় ঘোষ পরিচালিত পর্বে তৎকালীন প্রেমিকা তামান্না ভাটিয়ার সঙ্গে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করেছিলেন বিজয় বর্মা। পরে সেই দৃশ্য অনলাইনে ছড়িয়ে পড়ে। এ ধরনের দৃশ্যে অভিনয়ের সময় সম্ভাব্য প্রতিক্রিয়া নিয়ে অভিনেতা বিজয় বলেন, ‘এমন দৃশ্যে অভিনয় করার সময়ে দর্শক কীভাবে দেখবেন, সেই ভাবনাটা মাথা থেকে সরিয়ে রাখতে হয়। আমরা জানি, এই ধরনের দৃশ্য অনেক জায়গায় ছড়িয়ে পড়তে পারে। এটাই বাস্তবতা। কিছু বিষয় আমাদের নিয়ন্ত্রণের বাইরে।’
 

বিজয় আরও বলেন, ‘কিছু দৃশ্য আরও বেশি ছড়িয়ে পড়ে, নানা জায়গায় ঘুরতে থাকে। কিন্তু এই ভাবনাগুলো মাথায় রেখে দিলে আমি যে ধরনের কাজ করতে চাই, তা করতে পারব না। অভিনেতা হিসেবে নতুন কিছু করার সাহসও হারিয়ে ফেলব।’
 

দুই তারকার মতেই, অন্তরঙ্গ দৃশ্য নিয়ে অস্বস্তি ও ফাঁস হওয়ার আশঙ্কা থাকলেও সেই ভয়কে প্রাধান্য দিলে অভিনয়ের স্বাধীনতা বাধাগ্রস্ত হতে পারে। তাই ঝুঁকির বিষয়টি মাথায় রেখেই নিজেদের কাজে মনোযোগী থাকতে চান তাঁরা।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান

এলপিজি মজুত করে জনঅসন্তোষ সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা: ডা. জাহেদ উর রহমান