সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:৫৯:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৭:৫৯:১৪ অপরাহ্ন
সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ

সিগারেটের দাম ও কর বাড়ানোর পরও সরকারের প্রত্যাশিত রাজস্ব বাড়ছে না। উল্টো চলতি ২০২৬-২৭ অর্থবছরে এখন পর্যন্ত সম্ভাব্য রাজস্ব ঘাটতি দেখা দিয়েছে প্রায় তিন হাজার কোটি টাকা। দাম বৃদ্ধির পরও কেন এমন ঘাটতি তৈরি হলো, তা খতিয়ে দেখার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।
 

‘মিডিয়া ওয়ার্কশপ অন টোব্যাকো ট্যাক্স পলিসি’ শীর্ষক এই কর্মশালায় সাংবাদিক, গবেষক ও তামাক নিয়ন্ত্রণসংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিপিআরসির সিনিয়র রিসার্চ অ্যাসোসিয়েট মোহাম্মদ ইহতেশাম হাসান। প্রবন্ধে বলা হয়, চলতি বাজেটে সিগারেটের চার স্তরের মূল্যকাঠামো অপরিবর্তিত রেখে দাম কিছুটা বাড়ানো হয়েছে। তবে মূল্যস্ফীতি সমন্বয়ের পর দেখা যায়, গত আগস্ট পর্যন্ত অধিকাংশ স্তরের সিগারেটের প্রকৃত মূল্য উল্টো কমেছে। অর্থাৎ, নামমাত্র দাম বাড়লেও মূল্যস্ফীতির তুলনায় সিগারেটের প্রকৃত দাম কমায় তামাকজাত পণ্যের সহজলভ্যতা নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে।
 

কর্মশালায় বক্তারা জানান, বর্তমান ‘অ্যাড ভ্যালোরিম’ বা মূল্যভিত্তিক কর কাঠামোর অন্যতম সীমাবদ্ধতা হলো, খুচরা মূল্য বাড়লেও সরকারের রাজস্ব একই হারে বাড়ে না। এ জন্য কর কাঠামোতে নির্দিষ্ট আবগারি কর যুক্ত করার পরামর্শ দেওয়া হয়। পিপিআরসির বিশ্লেষণে দেখা যায়, গত ২০২১-২২ অর্থবছরে মোট সিগারেট বাজারে নিম্নস্তরের সিগারেটের হিস্যা ছিল ৭৭ শতাংশ, যা ২০২৬ সালের মে মাস নাগাদ ৪৯ শতাংশের নিচে নেমে এসেছে। বিপরীতে একই সময়ে মধ্যম স্তরের সিগারেটের হিস্যা ৯ থেকে বেড়ে ৪২ শতাংশে দাঁড়িয়েছে।
 

রাজস্ব আদায়ের তথ্য তুলে ধরে কর্মশালায় জানানো হয়, ২০২৫ সালের জুলাই-আগস্টে সিগারেট খাত থেকে ভ্যাট ও সম্পূরক শুল্ক আদায় হয়েছিল প্রায় ৭ হাজার ৭৩৩ কোটি টাকা। ২০২৬ সালের একই সময়ে তা নেমে আসে প্রায় ৪ হাজার ৭৩৩ কোটি টাকায়, অর্থাৎ ঘাটতি প্রায় ৩ হাজার কোটি টাকা। তবে পিপিআরসি বলেছে, নতুন ত্রৈমাসিক ভ্যাট ব্যবস্থার কারণে এই আপাত ঘাটতি দেখা দিতে পারে। প্রকৃত চিত্র জানতে জুলাই-সেপ্টেম্বর সময়ের পূর্ণাঙ্গ তথ্য প্রয়োজন।
 

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) সাবেক চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমান বলেন, সিগারেটের ব্যবহার কমাতে হলে জোরালো করব্যবস্থার মাধ্যমে একে আরও কম সাশ্রয়ী করতে হবে। তামাক করনীতি সরকারের সামগ্রিক রাজস্ব কৌশলের সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত উল্লেখ করে পিপিআরসি জানায়, গত এক দশকে এনবিআরের মোট রাজস্ব আদায়ের ১০ থেকে ১৩ শতাংশ এসেছে সিগারেট থেকে। কর্মশালায় তামাক বাজারের নজরদারি জোরদার, খোলা সিগারেট বিক্রি বন্ধ এবং নির্ধারিত খুচরা মূল্য ও প্রকৃত বিক্রয়মূল্যের পার্থক্য খতিয়ে দেখার সুপারিশ করা হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ