সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ সাইবার আইনে সাংবাদিকদের হয়রানি করা হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সিগারেটের দাম বাড়িয়েও ৩ হাজার কোটি টাকার রাজস্ব ঘাটতি, কারণ খোঁজার তাগিদ জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি ‘টার্নিটিন’ অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীরা বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৭:৩৮:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৭:৩৮:২৬ অপরাহ্ন
বোরকা পরে ছদ্মবেশে ভূমি অফিসে ঢাকার ডিসি, দেখলেন সেবার বাস্তব চিত্র

ভূমি অফিসে অন্য দিনের মতোই সেবাগ্রহীতাদের ভিড়। কেউ এসেছেন জমির নামজারি করতে, কেউবা নিজের আবেদনের খোঁজ নিতে। ঠিক এমন সময় তাঁদেরই একজনের মতো বোরকা পরে সেখানে ঢুকলেন এক নারী। পরিচয় জানতে চাইলে তিনি জানান, এসেছেন ভূমিসেবা নিতে। কিন্তু ওই নারী সাধারণ কোনো সেবাগ্রহীতা ছিলেন না, তিনি ঢাকা জেলার জেলা প্রশাসক (ডিসি) ফরিদা খানম।
 

ভূমি অফিসে সাধারণ মানুষ কীভাবে সেবা পাচ্ছেন এবং বাইরের ব্যবস্থাপনার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার কতটা মিল—তা নিজের চোখে দেখতেই পরিচয় গোপন রেখে ঢাকার উত্তরখান ইউনিয়ন ভূমি অফিসে হাজির হন তিনি। আজ সোমবার (২৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসন সূত্রে এ তথ্য জানা গেছে।
 

পরিদর্শনকালে জেলা প্রশাসক সেবাগ্রহীতার বেশে অফিসে অবস্থান করে অন্যদের সঙ্গে কথা বলেন। ভূমিসেবা নিতে এসে মানুষ কোনো ধরনের ভোগান্তি, বিলম্ব বা হয়রানির মুখে পড়ছেন কি না, তা সরাসরি জানার চেষ্টা করেন তিনি। শুধু মানুষের কথা শোনাই নয়, একজন সাধারণ সেবাগ্রহীতার মতো করে অফিসের সেবাপ্রাপ্তির পুরো প্রক্রিয়াটি কাছ থেকে পর্যবেক্ষণ করেন তিনি। কর্মকর্তাদের আচরণ এবং সাধারণ মানুষের জন্য সেবাটি কতটা সহজ, তা-ও তিনি যাচাই করেন।
 

পরিদর্শন শেষে নিজ পরিচয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাধারণ মানুষকে দ্রুত ও সহজে ভূমিসেবা দেওয়ার নির্দেশ দেন। সেবা নিতে এসে যেন কাউকে অপ্রয়োজনীয় ভোগান্তির শিকার হতে না হয়, সে বিষয়ে কড়া সতর্কবার্তা দেন জেলা প্রশাসক। তাঁর এই ছদ্মবেশী পরিদর্শনের খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও আগ্রহের সৃষ্টি হয়।
 

এ বিষয়ে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, ‘আমি নিয়মিত আনুষ্ঠানিকভাবে ভূমি অফিসগুলো পরিদর্শন করি। তবে আনুষ্ঠানিক পরিদর্শনের সময় অনেক ক্ষেত্রে সেবার প্রকৃত চিত্র পুরোপুরি জানা সম্ভব হয় না। সাধারণ মানুষ ভূমিসেবা নিতে গিয়ে বাস্তবে কী ধরনের অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছেন, সেটি সরেজমিনে জানতেই আমি সেবাগ্রহীতার পরিচয়ে সেখানে গিয়েছিলাম।’
 

তিনি আরও বলেন, ভূমিসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং সেবাগ্রহীতারা যাতে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করা জেলা প্রশাসনের দায়িত্ব। এ ধরনের সরেজমিন পর্যবেক্ষণের মাধ্যমে দ্রুত ও কার্যকর ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল, জামিন আবেদন খারিজ