সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ , ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ন্ত্রণহীন এআই ‘১০০ কোটি মানুষের মৃত্যু’ ঘটাতে পারে: বিল গেটস যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলার ঘটনায় মূল হোতাসহ গ্রেপ্তার ৪ বাংলা কিউআর কোডে জালিয়াতি রোধে কঠোর বাংলাদেশ ব্যাংক দখল-চাঁদাবাজি ক্ষমতাসীনদের জন্য অশনিসংকেত: টিআইবি জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম-খুনের মামলার বিচারকাজ শেষ পর্যায়ে: প্রসিকিউটর ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৬ ০৮:৪২:০৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৬ ০৮:৪২:০৯ পূর্বাহ্ন
স্কুলছাত্রী শিপ্রাকে হত্যার অভিযোগে ইসকনের ৮ সদস্যের বিরুদ্ধে মামলা

যশোরে শিপ্রা ঘোষ নামের এক স্কুলছাত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগে ইসকনের আট সদস্যের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। গতকাল রোববার (২৭ সেপ্টেম্বর) নিহত শিপ্রার ভাই যশোর সদর উপজেলার চাঁচড়া রাজবাড়ী এলাকার পাপন কুমার ঘোষ বাদী হয়ে এই মামলা করেন। মামলার পর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সঞ্জয় পাল এ ঘটনায় থানায় কোনো মামলা হয়েছে কি না, তার প্রতিবেদনসহ আদালতে জমা দেওয়ার জন্য কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন।
 

মামলার আসামিরা হলেন একই এলাকার অনুপম রায় ওরফে অপার গোবিন্দ দাস (৪০), সাধন অধিকারী (৫৮), রাম অধিকারী (৫৫), অর্জুন দাস, পার্থ দাস, পবিত্র, সঞ্জয় ও রঘু। এজাহারে আসামিদের ইসকনের সদস্য বলে উল্লেখ করা হয়েছে।
 

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত শিপ্রা ঘোষ ভাতুড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল। স্কুলে যাওয়া-আসার পথে প্রধান আসামি অনুপম রায় অন্যদের সহযোগিতায় শিপ্রাকে বিভিন্নভাবে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিতেন। এতে রাজি না হওয়ায় আসামিরা শিপ্রার ক্ষতি করার সুযোগ খুঁজতে থাকেন।
 

গত ১৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে বাদী ও তাঁর ভাই বাড়িতে না থাকার সুযোগে আসামিরা ধারালো অস্ত্র নিয়ে চাঁচড়া রাজবাড়ীতে তাঁদের বাড়িতে হামলা করেন। এ সময় বাড়িতে থাকা শিপ্রাকে তাঁরা মারধর ও শ্লীলতাহানি করেন। মেয়ের চিৎকার শুনে বৃদ্ধ মা এগিয়ে গেলে আসামিরা তাঁকেও মারধর করে গুরুতর জখম করেন। একপর্যায়ে তাঁরা মাকে ঘর থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে ভেতর থেকে দরজা বন্ধ করে দেন।
 

বাদীর অভিযোগ, এরপর শিপ্রাকে এলোপাতাড়ি মারধরের পর আসামি অনুপম অন্যদের সহযোগিতায় গামছা পেঁচিয়ে তার শ্বাসরোধ করেন। মৃত্যু নিশ্চিত হওয়ার পর ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে শিপ্রার ওড়না দিয়ে তাকে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলিয়ে দেন তাঁরা। পরে বাইরে থেকে দরজা বন্ধ করে আসামিরা পালিয়ে যান।
 

পাপন কুমার ঘোষ ও তাঁর ভাই বাড়িতে ফিরে শিপ্রাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করে। এরপরই বিচারের দাবিতে আদালতে এই মামলা করেন নিহত ছাত্রীর ভাই।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর

যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত ইরান: যুক্তরাষ্ট্রকে কড়া হুঁশিয়ারি পররাষ্ট্রমন্ত্রীর