রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি তফসিলের আগেই ১৩ সিটি করপোরেশনে জামায়াতের প্রার্থী চূড়ান্ত মহিষ চুরি বন্ধের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান দুবাইয়ে যাত্রাবিরতি শেষে দেশের পথে প্রধানমন্ত্রী চাঁদা না দেওয়ায় ইসিবি চত্বরে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও লুটপাট অপ্রতিমকে নিয়ে ফেসবুকে অপপ্রচার ও ফোনে হয়রানি, ব্যবস্থা নিলেন বাবা জাতিসংঘে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক প্রতিবেশী দেশে ইসলামবিদ্বেষ ঠেকাতে আন্তর্জাতিক পদক্ষেপ চাইলেন শাহবাজ শরিফ হরমুজ প্রণালি বন্ধ: সড়কপথে জ্বালানি পরিবহনের নতুন করিডোর চালু মুসলিম বিশ্বের বৃহত্তর চুক্তিতে রূপ নিতে পারে মক্কা প্যাক্ট, যোগ দিতে পারে ইরানও দুই বছরের শিশুকে মাটিতে ছুড়ে ফেললেন দাদি, থানায় মায়ের অভিযোগ ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু ‘পাকিস্তান সফর কবে’, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী কোরআনের দৃষ্টিতে সুখের সংজ্ঞা কী? জরুরি সামরিক বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন

ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি

  • আপলোড সময় : ২৭-০৯-২০২৬ ০২:৫১:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৯-২০২৬ ০২:৫১:১১ অপরাহ্ন
ওসমান হাদি হত্যা: প্রতিবেদন দিতে ২০ বারের মতো সময় নিল সিআইডি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলায় অধিকতর (সম্পূরক) তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন জমা দিতে না পারায় আদালত আগামী ৩ নভেম্বর নতুন দিন ধার্য করেছেন।
 

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) মামলাটির অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে সিআইডি প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হওয়ায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম নতুন এ তারিখ নির্ধারণ করেন। এ নিয়ে অধিকতর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য তদন্তকারী কর্মকর্তা প্রায় ২০ বারের মতো সময় পেলেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক রোকনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
 

মামলার নথি থেকে জানা যায়, এর আগে গত ৬ জানুয়ারি তৎকালীন তদন্ত কর্মকর্তা ও ডিবি পুলিশের পরিদর্শক ফয়সাল আহমেদ ১৭ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছিলেন। তবে ১৫ জানুয়ারি মামলার বাদী ও ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আব্দুল্লাহ আল জাবের ওই অভিযোগপত্রের বিরুদ্ধে নারাজি দেন। ওই দিনই আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছিলেন।
 

মামলার এজাহার অনুযায়ী, অভ্যুত্থান-পরবর্তী সময়ে রাজনৈতিক-সাংস্কৃতিক প্ল্যাটফর্ম ‘ইনকিলাব মঞ্চ’ গঠন করে এর মুখপাত্রের দায়িত্ব পালন করছিলেন শরীফ ওসমান হাদি। গত ১২ ডিসেম্বর বেলা ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোড এলাকায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁকে গুলি করে পালিয়ে যায়। এতে তাঁর মাথা ও ডান কানের নিচের অংশে গুলি লাগে।
 

গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাঁকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এক সপ্তাহ পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান। এ ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় একটি হত্যাচেষ্টা মামলা করেছিলেন আব্দুল্লাহ আল জাবের। হাদির মৃত্যুর পর সেটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বিএনপির মির্জা ফয়সলের মনোনয়নপত্র দাখিল