শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম শিক্ষক নিয়োগে ভেরিফিকেশনের নামে বাদ দেওয়া চরম বৈষম্যমূলক: ভিপি সাদিক কায়েম জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হেরে বাংলাদেশের শুরু ‘পাকিস্তান সফর কবে’, সাংবাদিকদের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী কোরআনের দৃষ্টিতে সুখের সংজ্ঞা কী? জরুরি সামরিক বৈঠকে বসছে সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান ফের চালু হলো ভোটার এলাকা স্থানান্তর, যেভাবে আবেদন করবেন অক্টোবরে টানা ৭ দিন ছুটির সুযোগ, কারা পাবেন? আলোচিত সেই বিউটি পাল এবার সিলেট জেলার শ্রেষ্ঠ শিক্ষক হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি

জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০৫:৩৬:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০৫:৩৬:১৩ অপরাহ্ন
জাতিসংঘে এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ তুরস্ক

জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চ ব্যবহার করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ‘স্বৈরশাসক’ বলায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে আঙ্কারা। এরদোয়ানের বিরুদ্ধে এমন মন্তব্যকে ‘ভিত্তিহীন অভিযোগ’ আখ্যা দিয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কড়া সমালোচনা করেছেন তুরস্কের যোগাযোগ পরিচালক বুরহানেত্তিন দুরান।
 

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেওয়া ভাষণে এরদোয়ানকে স্বৈরশাসক বলে আক্রমণ করেন নেতানিয়াহু। একই সঙ্গে তুরস্ক ইরান-সমর্থিত হামাসকে সমর্থন করছে বলেও অভিযোগ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী।
 

এর জবাবে তুরস্কের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এনসোশ্যাল’-এ দেওয়া এক বিবৃতিতে বুরহানেত্তিন দুরান বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের মঞ্চে তুরস্ক ও এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর মন্তব্য জাতিসংঘের ‘শান্তি, আইন ও সংলাপের আদর্শের’ সঙ্গে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এর পরও তিনি জাতিসংঘের মঞ্চ ব্যবহার করে এরদোয়ানকে আক্রমণ করেছেন।
 

বুরহানেত্তিন দুরান আরও বলেন, এরদোয়ানকে লক্ষ্য করে নেতানিয়াহুর বক্তব্য গাজায় তাঁর সরকারের গণহত্যা, সৃষ্ট মানবিক বিপর্যয় এবং আন্তর্জাতিক আইনের আওতায় চলমান বিচারিক প্রক্রিয়াকে আড়াল করতে পারবে না। আন্তর্জাতিক সম্প্রদায় পুরো বিষয়টি দেখছে এবং নেতানিয়াহু আগের যেকোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে বেশি বিচ্ছিন্ন।
 

বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, প্রেসিডেন্ট এরদোয়ানের নেতৃত্বে তুরস্ক ফিলিস্তিনিসহ বিশ্বের সব নিপীড়িত মানুষের অধিকার, আরও ন্যায়সংগত বিশ্ব ও শান্তির পক্ষে নিজেদের অবস্থান অব্যাহত রাখবে। একই সঙ্গে অন্যায় ও নিপীড়নের বিরুদ্ধেও তুরস্ক সোচ্চার থাকবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম

ছাত্রলীগের বর্তমান ও সাবেক কারও চাকরি হবে না: ছাত্রদল নেতা হামিম