বুধবার, ২১ অক্টোবর ২০২৬ , ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন কড়া নিরাপত্তায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে পৌঁছাল ইউরেনিয়ামের দ্বিতীয় চালান মুম্বাইয়ের পূজামণ্ডপে খাঁটি বাঙালি সাজে চমকে দিলেন আলিয়া যুব উন্নয়নের প্রশ্নফাঁস: বিএআরসির সহকারী পরিচালক সোহাগ ফকির গ্রেপ্তার মক্কায় বাংলাদেশিদের মৃত্যুদণ্ড নিয়ে ছড়ানো ভিডিওর সত্যতা নাকচ করল সৌদি সংবাদমাধ্যম বন্ধ হচ্ছে ফেসবুকের জনপ্রিয় ফিচার ফ্রান্সে বিক্ষোভ দমনে মাঠে নামছে সেনাবাহিনী প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব খিলক্ষেতে অতিরিক্ত ডিআইজির বাসায় ডিবির অভিযান, নারীসহ আটক ৮৪ চলতি মাসেই এইচএসসির ফল, সম্ভাব্য তারিখ জানাল শিক্ষা বোর্ড পদ্মা ও তিস্তায় ব্যারাজ তৈরি করব: প্রধানমন্ত্রী দেশজুড়ে কিশোর গ্যাংয়ের লাগাম টানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন পদক্ষেপ সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: বিস্তারিত জানতে রায়ের কপি চাইল ঢাকা নাটোরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৪ ইয়েমেনে সামরিক প্রশিক্ষণশিবিরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৫৩ সেনা সরকারপ্রধান হিসেবে প্রথমবার রাজশাহী সফরে তারেক রহমান, প্রত্যাশায় উত্তরাঞ্চল ১৬৯০ ইবতেদায়ি শিক্ষকের অনুদান ছাড় দেওয়ার দাবি জামালপুরে ইয়াবাসহ ধরা পড়া সেই বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার মঙ্গলবার থেকে ৫ দিনের দুর্গাপূজার লম্বা ছুটি শুরু, পাবেন না যারা দল চায়নি, বিশেষ কারণে পদত্যাগ করতে হচ্ছে: ইশরাক হোসেন

শাকিবের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো সাকিব

  • আপলোড সময় : ০৯-০৩-২০২৪ ০৪:১৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৩-২০২৪ ০৬:২৯:০৩ পূর্বাহ্ন
শাকিবের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলো সাকিব
সিনেমা অঙ্গনের সুপারস্টার শাকিব খানের একটি কোম্পানিতে অ্যাম্বাসেডর হলেন ক্রিকেটের সুপারস্টার সাকিব আল হাসান।
 
দুজন দুই অঙ্গনের মানুষ। পেশাগত কাজে দুজনকেই থাকতে হয় তুমুল ব্যস্ত। ফলে বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক থাকলেও সচরাচর দেখাসাক্ষাৎ হয় না তাদের। তবে এবার শুধু দেখাই নয়, একত্রে কাজ করার বিষয়েও চুক্তিবদ্ধ হলেন।
 
একটি করপোরেট প্রতিষ্ঠানেপরিচালক হিসেবে আছেন শাকিব খান। সেই প্রতিষ্ঠানেরই নতুন ব্র্যান্ড ‘টাইলক্স’র জন্য শুভেচ্ছাদূত হয়ে যোগ দিলেন সাকিব আল হাসান।
 
শনিবার (০৯ মার্চ) দুপুরে রাজধানীর বনানীর একটি অভিজাত হোটেলে ঘটা আয়োজনে শাকিব-সাকিব চুক্তিস্বাক্ষর সেরেছেন। যেখানে ছিলেন শাকিব খানও।  
 
এ সময় শাকিব খান বলেন, সাকিব আল হাসান কিংবা শাকিব খান, যে নামে ডাকা হোক; উই আর ব্রাদার। আজকে একটা অলরাউন্ডার ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হলের বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব আল হাসান শুধুই যুক্ত হয়নি, বরং উচ্ছ্বসিত মনে যুক্ত হয়েছেন। কারণ তিনিও বুঝেছেন, এটা সত্যিই একটা বিশ্বমানের পণ্য। যেটা ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। আমরা একসঙ্গে কাজ করব, এই প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাব।
 
এসময় সাকিব আল হাসান বলেন, এই ব্র্যান্ডের সঙ্গে যুক্ত হয়ে ভালো লাগছে। আমি আশা করছি এই ব্র্যান্ডটি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও সমাদৃত হবে এবং দেশে বৈদেশিক মুদ্রা নিয়ে আসবে। আর আমরা দেশের পণ্য ব্যবহার করব। আমার মনে হয় মানুষও এতে উপকৃত হবে।  
 
গেল জানুয়ারিতে করপোরেট প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হন শাকিব খান। প্রতিষ্ঠানটি কসমেটিকস, টয়লেট্রিজ, হোম কেয়ার ও স্কিন কেয়ার ইত্যাদি বিষয়ক পণ্য উৎপাদন ও বাজারজাত করবে।

নিউজটি আপডেট করেছেন : আরিজ উলফি মিথুন

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন

নেটফ্লিক্সে বড় রদবদল, চাকরি হারালেন চলচ্চিত্র বিভাগের প্রধান ড্যান লিন