বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ১০:২২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ১০:২২:২৯ পূর্বাহ্ন
আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী

২০২৭ সালের হজের প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুবিধার্থে আগামী শুক্র ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) দেশের সংশ্লিষ্ট ব্যাংক শাখাগুলো খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

গতকাল বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) থেকে এ–সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। এতে সব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়, ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে আগামী ২০২৭ সালের হজের প্রাক্‌-নিবন্ধন ও নিবন্ধনের অর্থ জমা দেওয়ার সুযোগ নিশ্চিত করতে হজের অর্থ গ্রহণকারী ব্যাংকের সংশ্লিষ্ট শাখাগুলো খোলা থাকবে। ওই দুই দিন এসব শাখায় স্বাভাবিক সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে।

কেন্দ্রীয় ব্যাংক আরও জানিয়েছে, নির্ধারিত লেনদেনের সময় শেষ হওয়ার পরও কোনো হজযাত্রী বা গ্রাহক অর্থ জমা দেওয়ার জন্য ব্যাংকে উপস্থিত থাকলে তাঁদের অর্থ গ্রহণ করতে হবে। এ ক্ষেত্রে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে উপস্থিত হজ গ্রাহকদের কাছ থেকে অর্থ জমা নেওয়ার জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি

বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি