বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা থাকবে, কারণ কী বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম ট্রাকচালক হত্যা মামলা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি আজ একই মঞ্চে ট্রাম্প ও পেজেশকিয়ানের ভাষণ: অনিশ্চিত ইরান যুদ্ধের পরিণতি জাতিসংঘ অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ যে কারণ আজ দিন-রাত সমান বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি ট্রাম্পের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের মতবিনিময় জ্বালানি সংকট সমাধানে বাংলাদেশকে সহযোগিতা করবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থনীতি নিয়ে এডিবির পূর্বাভাস: প্রবৃদ্ধি ও মূল্যস্ফীতি উভয়ই বাড়ার আভাস এক বাড়িতে কেউ বিএনপি করলে সবাইকে বিএনপি হতে হবে: গণপূর্ত প্রতিমন্ত্রী বোয়িং থেকে আরও ১১টি উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, নিউইয়র্কে চুক্তি আজ মেটা ঢাকায় কার্যালয় খুলতে চায়, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বাঘাইছড়িতে প্রায় তিন লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ চাপের মুখে ফিফায় সংস্কারের প্রস্তাব দিলেন ইনফান্তিনো সম্মুখসারির যোদ্ধাদের জন্য খাবার বানিয়ে পাঠাচ্ছেন ইয়েমেনি নারীরা মানবতাবিরোধী অপরাধের মামলা: ট্রাইব্যুনালে মেনন ও কামরুলের বিরুদ্ধে তৃতীয় সাক্ষীর জবানবন্দি ফেসবুকে তেলের দাম নিয়ে পোস্ট দিয়ে বহিষ্কার হলেন ছাত্রদল নেতা

মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৬ ০৮:৪৭:০৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৬ ০৮:৪৭:০৩ পূর্বাহ্ন
মৃত ইউপি সদস্যের ছেলের ‘মেম্বারগিরি’, কার্ড দেওয়ার নামে অর্থ আদায়ের অভিযোগ
মোঃ স্বপন মিয়া, মধ্যনগর(সুনামগঞ্জ): সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়নে এক মৃত ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে জনপ্রতিনিধি পরিচয়ে সরকারি সুযোগ-সুবিধা বণ্টন ও অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত মো. স্বপন মিয়া ওই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য প্রয়াত মো. একলাছ উদ্দিনের ছেলে।

এ ঘটনায় স্থানীয় কয়েকজন বাসিন্দা সম্প্রতি উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে লিখিত অভিযোগ দিয়ে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক নির্বাচিত ইউপি সদস্য মো. একলাছ উদ্দিন মৃত্যুবরণ করার পর তাঁর ছেলে মো. স্বপন মিয়া কোনো নির্বাচিত জনপ্রতিনিধি বা আইনগতভাবে দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি না হয়েও দীর্ঘদিন ধরে নিজেকে ওয়ার্ডের মেম্বার হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছেন বলে অভিযোগকারীদের দাবি।

অভিযোগকারীরা আরও দাবি করেছেন, সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা, ভাতা ও সহায়তা প্রদানের ক্ষেত্রে তিনি প্রভাব বিস্তার করছেন। স্থানীয় বিরোধে জনপ্রতিনিধির মতো হস্তক্ষেপ, বিভিন্ন কাগজপত্র ও প্রত্যয়ন সংক্রান্ত বিষয়ে সুপারিশ এবং ইউনিয়ন পরিষদ-সংশ্লিষ্ট বিভিন্ন কার্যক্রমে প্রতিনিধিত্বমূলক ভূমিকা পালনেরও অভিযোগ করা হয়েছে।

সবচেয়ে গুরুতর অভিযোগ হিসেবে স্থানীয় বাসিন্দারা দাবি করেছেন, দীর্ঘদিন ধরে ‘অদৃশ্য শক্তির’ প্রভাবে ৩ নম্বর ওয়ার্ডের মেম্বার পরিচয় দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিভিন্ন সরকারি কার্ড করে দেওয়ার কথা বলে টাকা নেওয়া হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, সরকারি সুবিধা ও কার্ড পাওয়ার আশ্বাস দিয়ে কারও কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়া হয়ে থাকলে তা তদন্তের মাধ্যমে খতিয়ে দেখা প্রয়োজন।

এ ছাড়া সরকারি সুবিধা, ভাতা ও সহায়তা বণ্টনের ক্ষেত্রে স্বজনপ্রীতি, অনিয়ম এবং আর্থিক সুবিধা গ্রহণের অভিযোগও করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করা হয়নি এবং অভিযোগের পক্ষে কী ধরনের প্রমাণ রয়েছে, তা লিখিত অভিযোগে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়নি।
 

স্থানীয় বাসিন্দারা জানান, কোনো নির্বাচিত ইউপি সদস্য মারা গেলে তাঁর ছেলে বা আত্মীয় স্বয়ংক্রিয়ভাবে ওই পদে বসতে পারেন না। তাই স্বপন মিয়া বর্তমানে কোনো সরকারি বা আইনগত দায়িত্বে রয়েছেন কি না, তা প্রশাসনের মাধ্যমে স্পষ্ট করার দাবি জানিয়েছেন তাঁরা। একই সঙ্গে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়ারও দাবি জানানো হয়েছে। তবে এ বিষয়ে অভিযুক্ত মো. স্বপন মিয়ার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
 

এ বিষয়ে বংশীকুণ্ডা দক্ষিণ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, বাবার মৃত্যুর পর অসহায় ও মানবিকতার দিক বিবেচনা করে তাঁকে (স্বপন মিয়া) কিছু দায়িত্ব দেওয়া হয়েছিল।
 

অন্যদিকে অভিযোগের বিষয়ে মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায় জানিয়েছেন, বিষয়টির তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


নিউজটি আপডেট করেছেন : নিজস্ব প্রতিবেদক

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি

বেতন ছাড়াও আকর্ষণীয় সুবিধায় ওয়ালটনে নিয়োগ বিজ্ঞপ্তি